Anaya Bangar: "ইচ্ছেমত আমাকে নগ্ন ছবি পাঠিয়েছে", ক্রিকেটারদের নিয়ে আর কী কী বলেছেন আনায়া বাঙ্গার?
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। তাঁর সন্তানই আগে ছিলেন ছেলে, এখন তিনি মেয়ে। ১০ মাস ধরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (hormonal replacement therapy) নিয়েছিলেন তিনি। তারপর দেখা যায় তাঁর শরীর ও মনে আমূল পরিবর্তন। হয়ত ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির নিয়মের জেরে দেশের হয়ে তাঁর খেলার স্বপ্ন ছিল। কিন্তু তা শেষ হয়ে গিয়েছে।
মূলত, রূপান্তরকামী খেলোয়াড়দের আন্তর্জাতিক মহিলা ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি (ICC)। আর এর ফলেই তিনি সেখানে খেলতে পারেননি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আনায়া (Anaya Bangar) জানান, যাত্রা শুরু থেকেই সহজ ছিল না। তিনি তুলে ধরেছেন ক্রিকেট জগতে 'বিষাক্ত পুরুষতন্ত্র'-এর বিষয়টিও।

এক সাক্ষাৎকারে আনায়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, "তুমি কখন বুঝতে পারো যে 'আমি ভুল লিঙ্গের?' যার উত্তরে আনায়া জানান, "আমি যখন ৮ বা ৯ বছর বয়সী ছিলাম। তখন আমি আমার মায়ের আলমারি থেকে শাড়ি বের করে পরতাম। তারপর, আমি আয়নায় তাকিয়ে বলতাম, 'আমি একজন মেয়ে। আমি একজন মেয়ে হতে চাই।"
তিনি আরও জানান, "আমি এখন মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের মতো কিছু সুপরিচিত ক্রিকেটারের সাথে খেলেছি। বাবা একজন সুপরিচিত ব্যক্তিত্ব হওয়ায় আমাকে নিজের সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে হয়েছিল। ক্রিকেট জগৎ নিরাপত্তাহীনতা এবং বিষাক্ত পুরুষত্বে ভরা।"
এরপর আনায়াকে লিঙ্গ পুনর্নির্ধারণ সার্জারি পর সহকর্মী ক্রিকেটারদের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সমর্থন তো আছেই, কিছু হয়রানির শিকারও হতে হয়েছে।" কী ধরণের হয়রানির কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, "কিছু ক্রিকেটার ইচ্ছেমত আমাকে তাদের নগ্ন ছবি পাঠিয়েছে।" এরপর আনায়া একজন ব্যক্তির কথা বলেন, যিনি আগে তাঁকে গালিগালাজ করতেন।
আনায়া জানান, "ওই ব্যক্তি সবার সামনে গালিগালাজ করতেন। সেই ব্যক্তিই তখন আমার পাশে এসে আমার সঙ্গে ছবি চাইতেন।" এছাড়াও তিনি আরও একটি ঘটনার সম্পর্কে বলেন। তিনি জানান, "যখন আমি ভারতে ছিলাম, তখন আমি একজন সিনিয়র ক্রিকেটারকে আমার পরিস্থিতি সম্পর্কে বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, চলো গাড়িতে যাই, আমি তোমার সাথে ঘুমাতে চাই।"
প্রসঙ্গত, গত অগস্টে সামাজিক মাধ্যমে একটি পোস্টে আনায়া জানান, ছোট থেকেই তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল ক্রিকেট। বাবা যখন খেলোয়াড় হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেন বা কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে থাকতেন, মন্ত্রমুগ্ধ হয়ে সেটা দেখতেন। তাই তাঁরও ইচ্ছা ছিল বাবার মতোই দেশের হয়ে খেলার। যে ক্রিকেট তাঁর 'ভালোবাসা, স্বপ্ন, আকাঙ্খা এবং ভবিষ্যৎ' হয়ে উঠেছিল।
কিন্তু সেই ভালোবাসার ক্রিকেট ছেড়ে দেওয়ার বিষয়ে যে কোনওদিন ভাবতে হবে, তা এক মুহূর্তের জন্যও মনে আসেনি বলে জানান আনায়া। তবে আইসিসির নিয়মের কারণে এখন পরিস্থিতিটা সেরকমই হয়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে আনায়া আইসিসির নতুন নিয়মের প্রতি হতাশা প্রকাশ করে একটি দীর্ঘ পোস্টও শেয়ার করেছেন।












Click it and Unblock the Notifications