বিরাট-ধোনি থেকে রোহিত-রাহুল-হার্দিক, ভারতের এই ক্রিকেটারদের হাতঘড়ির দাম চমকে দেবে

ভারতীয় ক্রিকেটারদের পছন্দের তালিকা ভিন্নরকম। তবে তারকারা ফ্যাশন স্টেটমেন্ট প্রভাব ফেলে তাঁদের ভক্তদের মধ্যে। স্টাইলে কে কাকে টেক্কা দেবেন তা নিয়ে চলে প্রতিযোগিতা। তারকারা বিভিন্ন ব্র্যান্ডকে এনডোর্স করেন। ভারতীয় ক্রিকেট দলে এমন অনেক ক্রিকেটারই রয়েছেন যাঁরা দামি গাড়ি আর লাক্সারি কিংবা আলট্রা লাক্সারি হাতঘড়ি পরতে পছন্দ করেন। একাধিক দামি হাতঘড়ি রয়েছে অনেকেরই। যার দাম শুনলে চমকে যেতে হয় নিশ্চিতভাবেই।

হার্দিকের পছন্দ

আইপিএল শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে আবু ধাবিতে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। সম্প্রতি তিনি কিছু ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যাতে দেখা গিয়েছে হার্দিক স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রোলস রয়েস কালিনান গাড়ি চালাচ্ছেন। সেই সঙ্গে নিজের হাতঘড়ির ক্লোজ ছবিও পোস্ট করেছেন। পাটেক ফিলিপ কোম্পানির (Patek Philippe Nautilus Platinum 5711) যে ঘড়িটি তাঁর হাতে দেখা গিয়েছে তার বাজারমূল্য ৫ কোটি টাকার উপর! এ ছাড়া রোলেক্স ওইস্টার পারপেচুয়াল ডেটোনা কসমোগ্রাফ ইন ১৮কে মডেলের একটি ঘরে পরে এর আগে হার্দিককে দেখা গিয়েছে যার দাম ১ কোটি টাকা। পাটেক ফিলিপ নটিলাসের ১.৬ কোটি থেকে ২.৭ কোটি টাকা দামের ঘড়িও রয়েছে হার্দিকের। মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের আরেক সতীর্থ ঈশান কিষাণ ২৩ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকা দামের রোলেক্স ডে-ডেট হাতঘড়ি ব্যবহার করেন বলে জানা গিয়েছে।

বিরাটের ঘড়ি

সম্প্রতি ইংল্যান্ড সফরে ছুটি কাটানোর ফাঁকে বিরাট কোহলিকেও দেখা গিয়েছে পাটেক ফিলিপ কোম্পানির হাতঘড়ি (Patek Philippe Aquanaut Ref. 5167) পরিহিত অবস্থায়। বিরাট যে ঘড়িটি পরে রয়েছেন জানা গিয়েছে সেই মডেলের ঘড়ি সুইস ঘড়ি প্রস্তুতকারক সংস্থাটি মাত্র ৫০০টি তৈরি করেছে। বিরাট কোহলি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি পরতেই ভালোবাসেন। তাই তাঁর হাতে সুইস সংস্থার নতুন ঘড়ি তাই অবাক করে অনেককেই। এই ঘড়িটির সঠিক মূল্য সম্পর্কে জানা না গেলেও এর দাম যে ৫ থেকে ১০ কোটির মধ্যে সেটা নিশ্চিত। বিরাটের আরও যে আলট্রা লাক্সারি হাতঘড়ি রয়েছে সেগুলি হল রোলেক্স ডেটোনা রেনবো এবারোজ গোল্ড, যার দাম ৬৯ থেকে ৮৭ লক্ষের মধ্যে। পাটেক ফিলিপ নটিলাস, রোলেক্স ডেটজাস্ট, রোলেক্স স্কাই ডুয়েলারের মতো ঘড়ি পরেও বিভিন্ন সময় বিরাটকে দেখা গিয়েছে।

রাহুলের লাক্সারি

লাক্সারি ঘড়ির অনুরাগী ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলও। তাঁর যেমন রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি রয়েছে তেমনই পানেরাই বা হুবলটের ঘড়ি ব্যবহার করেন। আছে সুইস সংস্থা পাটেক ফিলিপের হাতঘড়িও। এমনকী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে রাহুলকে অডিমার্স পিগেট রয়্যাল ওক (Audemars Piguet Royal Oak limited edition) ঘড়ি পরেও দেখা গিয়েছিল। এই মডেলটির দাম তিন কোটির আশেপাশে। ৩৫ লক্ষ টাকা দামের রোলেক্স স্কাই ডুয়েলার ১৮কে রোজ গোল্ডের পাশাপাশি রোলেক্স ডে-ডেট ১৮কে রোজ গোল্ড ঘড়িও রয়েছে রাহুলের।

রোহিতের ঘড়িও কোটির

রাহুলের ওপেনিং পার্টনার অবশ্য বেশি ব্যবহার করেন হুবলট (Hublot) হাতঘড়ি। এই সংস্থার অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসাডরও রোহিত। সম্প্রতি রোহিতের ইনস্টাগ্রাম পোস্টে তাঁকে দেখা গিয়েছে হুবলট বিগ ব্যান্ড গোল্ড সেরামিক ঘড়ি পরে। এই ঘড়িটির দামও ২ থেকে ৩ কোটি টাকার মধ্যে বলা জানা যাচ্ছে।

মাহি ম্যাজিক

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নিজে বাণিজ্যকভাবে যুক্ত পানেরাই সংস্থার সঙ্গে। ধোনির সঙ্গে কোলাবরেশনে পানেরাই দুটি লিমিটেড এডিশন ঘড়ি প্রকাশ করে। বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধোনিকে যে ওই ঘড়িটি পরে দেখা গিয়েছিল তার দাম ১ থেকে ২ কোটি টাকার মধ্যে। এবারের আইপিএলে অনুশীলনের ফাঁকে ধোনিকে অবশ্য নতুন একটি ঘড়ি পরে দেখা গিয়েছে। এর দাম বা কোম্পানি সম্পর্কে এখনও জানা যায়নি।

কোটির ঘড়িতে পৌঁছাননি বুমরাহ

ভারতীয় দলের স্পিডস্টার জসপ্রীত বুমরাহ রোলেক্স ডেটোনা হাতঘড়ি ব্যবহার করেন, যার মূল্য ২৪ লক্ষ ৬০ হাজার টাকার মতো। দীনেশ কার্তিকও দামি ঘড়ি পরতে পছন্দ করেন।

শিখরের হাতঘড়ি

শিখর ধাওয়ান যে ঘড়ি পরেন তা অবশ্য এত দামের নয়। শিখর কোরাম এবং ট্যাগ হিউয়ের কোম্পানির তৈরি হাতঘড়ি ব্যবহার করেন। অ্যাডমিরাল কাপ এসি ওয়ান ৪৫ টাইটানিয়াম অ্যান্ড গোল্ড ওয়াচ পরেও ধাওয়ানকে দেখা গিয়েছে, এর দাম ১৩ লক্ষের কাছাকাছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+