করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী মোদীর পাশে যুবরাজ

করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী মোদীর পাশে যুবরাজ

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন যুবরাজ সিং। দেশকে ২ বার বিশ্বকাপ দেওয়া এই ক্রিকেটার করোনা যুদ্ধে প্রধানমন্ত্রীর আপতকালীন ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দান করলেন। সেশ্যাল মিডিয়ায় এদিন টুইটে করে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীর পাশে থাকার বার্তা দিয়েছেন যুবি।

মোদীর প্রদীপ অভিযানেও পাশে রয়েছেন যুবরাজ

মোদীর প্রদীপ অভিযানেও পাশে রয়েছেন যুবরাজ

টুইটে যুবরাজ লিখেছেন প্রধানমন্ত্রীর আহ্বানে এদিন রাত ৯ টার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে ৯ মিনিটের জন্যে প্রদীপ জ্বালাবো। এভাবেই কঠিন সময়েও সামাজিক দূরত্ব বজায় রেখে মানসিক দিক থেকে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীর সঙ্গে আমিও ঐক্যবদ্ধ হব।

ক্রিকেট দুনিয়ায় কোন তারকা কত সাহায্য করলেন

ক্রিকেট দুনিয়ায় কোন তারকা কত সাহায্য করলেন

ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর থেকে সুরেশ রায়না সকলেই করোনা মোকাবিলার জন্য সাহায্য় করেছেন। রাজ্য ও কেন্দ্রকে মিলিয়ে রায়না ৫২ লক্ষ, কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৫০ লক্ষ দান করেছেন। রাজ্য, কেন্দ্র, গরীব মানুষ ও পথের কুকুদের মুখে এই দুর্দশায় সময় অন্ন তুলে দিতে সব মিলিয়ে রোহিত শর্মা ৮০ লক্ষ টাকা দান করেছেন।

কোহলির বিরাট দান

কোহলির বিরাট দান

মহারাষ্ট্র সরকার ও মোদীর আপতকালীন ত্রাণে যৌথভাবে বিরাট ও অনুষ্কা সাহায্য করেছেন। যদিও দুজন ত্রাণের অঙ্ক গোপন করেন। দেশের জাতীয় সংকটে কোনও দানই ছোট না,সাহায্যের অঙ্ক গোপন করে ঘুরিয়ে বিরুষ্কার এই বার্তা দেওয়াকে স্বাগত জানিয়েছে নেটিজেনরা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া বিরুষ্কার প্রশংসা করেছেন তারা।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা

দেশে করোনা আক্রান্তের সংখ্যা

পরিসংখ্যান বলছে, দেশে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ইতিমধ্যে এই সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে। ভাইরাসে সংক্রমিত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৯০ ছাড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+