(ছবি) যুবরাজের বিয়েতে উপস্থিত থাকবেন বিশিষ্ট এই অতিথিরা!

একবার নয়, গার্লফ্রেন্ড হেজল কিচের সঙ্গে দুবার বিয়ে করবেন যুবরাজ সিং। যুবির রিসেপশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শচীন তেন্ডুলকর এমনকী বিরাট-অনুষ্কাও উপস্থিত থাকতে পারেন।

জনপ্রিয় ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বিয়েতে আর মাত্র দুদিন বাকি। অভিনেত্রী-মডেল হেজল কিচের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের শুরুটা হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান দিয়ে। আগামীকাল মঙ্গলবার চণ্ডীগড়ের একটি হোটেলে এই মেহেন্দি অনুষ্ঠান হবে।

(ছবি) এই ৫ ক্রিকেটার নিজের আত্মীয়কে বা বন্ধুর স্ত্রীকে বিয়ে করেছেন!

ছেলে যুবরাজের বিয়েতে আসবেন না যোগরাজ!

এছাড়াও সঙ্গীত ও রিশেপশনের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। তবে বিয়ে হচ্ছে ৩০ নভেম্বর গুরুদ্বারে। যুবরাজ সিংয়ের বিয়ের গ্র্যান্ড রিশেপশনে কারা উপস্থিত থাকতে পারেন আসুন একঝলকে দেখে নেওয়া যাক।

(ছবি) মদ, মহিলা, পার্টি, এই নিয়েই রঙিন জীবন ক্রিস গেইলের!

(ছবি) বলিউড সেলেবসদের ফাঁস হওয়া বিয়ের কার্ড

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

সংসদে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন পাত্র যুবরাজ সিং। শেষে আচমকা কোনও গুরুত্বপূর্ণ কাজ চলে না এলে যুবির গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠানে সম্ভবত যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শচীন তেন্ডুলকর

শচীন তেন্ডুলকর

ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুকরের পছন্দের খেলোয়াড় যুবরাজ সিং। সম্ভবত সস্ত্রীক শচীনও উপস্থিত থাকতে পারেন যুবরাজের বিয়েতে।

ভারতীয় ক্রিকেট দল

ভারতীয় ক্রিকেট দল

ইংল্যান্ডের সঙ্গে ভারতের তৃতীয় টেস্ট ম্যাচ এখন চণ্ডীগড়েই খেলা হচ্ছে। তাই খেলা শেষে সন্ধ্যেবেলার রিশেপশন পার্টিতে সম্ভবত গোটা ভারতীয় ক্রিকেট দল হাজির থাকতে পারে।

বিরাট-অনুষ্কা

বিরাট-অনুষ্কা

বয়ফ্রেন্ড বিরাট কোহলির সঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম কাটাবেন বলে চণ্ডীগড়ে উড়ে গিয়েছেন অনুষ্কা শর্মা। বিরাট যুবরাজের ঘনিষ্ঠ বন্ধু। তাই আশা করা হচ্ছে অনুষ্কাকে সঙ্গে নিয়েঅই ৩০ নভেম্বর যুবির বিয়েতে হাজির হবেন বিরাট কোহলি।

বীরেন্দ্র সহবাগ

বীরেন্দ্র সহবাগ

শচীনের পাশাপাশি যুবির বিয়েতে হাজির হবেন বীরু পাজি অর্থাৎ বীরেন্দ্র সহবাগ।

২ ডিসেম্বর আবার বিয়ে

২ ডিসেম্বর আবার বিয়ে

হেজল কিচ-এর মা হিন্দু। তাই এদিন গোয়াতে হিন্দু রীতি মেনে আরও একবার বিয়ে হবে যুবরাজ ও হেজলের। তবে এই অনুষ্ঠানে শুধুমাত্র যুবি ও হেজলের পরিবার ও ঘনিষ্ঠরা সামিল হবেন।

৫ ডিসেম্বর সংগীত

৫ ডিসেম্বর সংগীত

গোয়াতে দ্বিতীয়বার বিয়ের পর দিল্লিতে ৫ ডিসেম্বর সংগীত অনুষ্ঠান হবে। এই সংগীত অনুষ্ঠানের কোরিওগ্রাফি করছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার তথা পরিচালক ফারহা খান।

৭ ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশন

৭ ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশন

দিল্লির আইটিসি মৌর্য হোটেলে ৭ ডিসেম্বর হবে যুবরাজ ও হেজল কিচের গ্র্যান্ড রিশেপশন। এদিনে প্রধানমন্ত্রী-সহ ক্রিকেট দুনিয়ার একাধিক নক্ষত্র এবং বলিউড একাধিক তারকা উপস্থিত থাকতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+