কেন আইপিএল না খেলেই বাড়ি ফিরলেন রায়না, কোন বিপর্যয়ের সম্মুখীন সিএসকে-র 'চিন্না থালা'

পাঠানকোট হামলায় নিহত প্রিয়জন, তাই আইপিএল না খেলার সিদ্ধান্ত রায়নার!

পাঠানকোট হামলায় নিহত হয়েছেন পিসেমশাই। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন পিসি। সেই ঘটনায় বিচলিত হয়ে চেন্নাই সুপার কিংসের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাআইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে হিন্দি দৈনিক জাগরণের এক রিপোর্টে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় জানানো এই ক্রিকেটার দুবাই থেকে নিজের বাড়ি ফিরে গিয়েছেন বলে খবর। যদিও এই খবরের প্রেক্ষিতে কোনও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

রায়নার পিসির বাড়িতে হামলা

রায়নার পিসির বাড়িতে হামলা

হিন্দি দৈনিক জাগরণের রিপোর্টে দাবি করা হয়েছে, সদ্য প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার পিসির পাঠানকোটের বাড়িতে হামলা চালায় আততায়ীরা। ঘটনায় ক্রিকেটারের পিসেমশাই অশোক কুমারের (৫৮) মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন রায়নার পিসি আশ দেবী। ক্রিকেটারের পিসতুতো ভাই কৌশল কুমার (৩২) ও অপিন কুমারও (২৪) ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে। বলা হয়েছে, নিহত অশোক কুমারের ৮০ বছরের বৃদ্ধা মাও হামলায় আহত হয়েছেন।

কবে হয়েছে হামলা

কবে হয়েছে হামলা

সুরেশ রায়নার পিসি আশা দেবীর পাঠানকোটের থারিয়ার গ্রামের বাড়িতে ১৯ অগাস্ট মাঝরাতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পরিবারের সব সদস্য যখন ঘুমে অচেতন ছিলেন, তখন এমন নিষ্ঠুর ঘটনা ঘটানো হয়েছে বলে হিন্দি দৈনিক জাগরণের রিপোটে দাবি করা হয়েছে।

তদন্ত শুরু করেছে পুলিশ

তদন্ত শুরু করেছে পুলিশ

হিন্দি দৈনিক জাগরণের রিপোর্টে জানানো হয়েছে যে মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্রিকেটার সুরেশ রায়নার পিসেমশাই অশোক কুমারের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। স্নিফার ডগ নামিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলেও খবর।

আইপিএল ছেড়ে বাড়ি ফিরলেন রায়না

আইপিএল ছেড়ে বাড়ি ফিরলেন রায়না

সম্ভবত এই ঘটনার জেরেই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটার সুরেশ রায়না। দুবাই থেকে বাড়ি ফিরেছেন সিএসকের চিন্নাথালা। যদিও এ ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে চেন্নাই সুপার কিংসও। কেবল রায়নার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে এন শ্রীনিবাসনের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+