পাকিস্তান ক্রিকেট বোর্ডের 'নেপোটিজম' নিয়ে মালিকের বিস্ফোরণ, অধিনায়ক বাবরকে সমর্থন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের 'নেপোটিজম' নিয়ে সরব হয়ে বাবরের পাশে মালিক

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির 'নেপোটিজম' বা পক্ষপাত নিয়ে সরব হলেন সে দেশেরই ক্রিকেটার শোয়েব মালিক। স্পষ্ট জানালেন পাকিস্তান ক্রিকেট দলের ক্রিকেটার নির্বাচনের সময় গুন নয়, চেনা মুখকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়। পাক ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বাবর আজমের পাশে দাঁড়িয়ে তিনি নিজেও পিসিবি-র পক্ষপাতের শিকার হয়েছেন বলে জানালেন মারমুখী ব্যাটসম্যান।

মালিকের বিস্ফোরক অভিযোগ

মালিকের বিস্ফোরক অভিযোগ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে পক্ষপাতের বিস্ফোরর অভিযোগ এনেছেন শোয়েব মালিক। তাঁর কথায়, কাকে জাতীয় দলে নির্বাচন করা যাবে, তা আগে থেকে ঠিক করে রাখেন পিসিবি-র নির্বাচকরা। সেখানে ক্রিকেটারদের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয় না বলেও দাবি করেছেন মালিক। কেরিয়ারের শেষবেলায় তিনি নিজেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষপাতের শিকার হয়েছেন বলে জানিয়েছেন শোয়েব। এ কথা বলার জন্য তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানি অল রাউন্ডার।

বাবরের পাশে মালিক

বাবরের পাশে মালিক

সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, অধিনায়ক হওয়া সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট দল নির্বাচনের ক্ষেত্রে বাবর আজমের মতামতের গুরুত্ব দেওয়া হয় না। জিম্বাবোয়ে সিরিজের আগে বাবরকে অন্ধকারে রেখেই দল সাজানো হয়েছে বলেই অভিযোগ। এ ব্যাপারে চলতে থাকা বিতর্কে পাক অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন শোয়েব মালিক। তাঁর কথায়, পাকিস্তানের ক্রিকেট দল নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক বাবর আজমের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া উচিত।

আর সুযোগ না পেলে আফসোস করবেন না

আর সুযোগ না পেলে আফসোস করবেন না

শোয়েব মালিক জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি আর ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারলেও আফসোস করবেন না। কারণ দেশের তরুণ ও প্রতিভাধর ক্রিকেটারদের হয়ে তাঁকে মুখ খুলতেই হত। পাকিস্তান ক্রিকেটের উন্নতিই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন মালিক।

শোয়েব মালিকের কেরিয়ার

শোয়েব মালিকের কেরিয়ার

পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ান ডে ও ১১৬টি টি২০ ম্যাচ খেলেছেন শোয়েব মালিক। তিন ফম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ১৮৯৮, ৭৫৩৪ ও ২৩৩৫ রান এসেছে। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ১০০টি ম্যাচ খেলে ইতিহাসে নাম লিখিয়েছিলেন মালিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+