অনূর্ধ্ব ১৯ ম্যাচে একজন করলেন ১৬০ রান, বাকী দশজন আউট ০ রানে, দলের রান ১৬৯

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার একটি অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মপুমালাঙ্গা বনাম ইস্টার্নসের মধ্যে। সেখানে এক খেলোয়াড় একা ১৬০ করেছেন। দলের বাকীদের সম্মলিত রান ০।

জোহানেসবার্গ, ১৬ ডিসেম্বর : ক্রিকেট দক্ষিণ আফ্রিকার একটি অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মপুমালাঙ্গা বনাম ইস্টার্নসের মধ্যে। সেই ম্যাচে মপুমালাঙ্গার হয়ে শানিয়া লি সোয়ার্ট দলের হয়ে ৮৬ বলে অপরাজিত ১৬০ রানের ইনিংস খেলেছেন। একইসঙ্গে ২১ রানে ২ উইকেট নিয়ে দলকে ম্যাচ জিতিয়েছেন তিনি।

ভাবছেন এতে আশ্চর্য হওয়ার কি রয়েছে। এমন চোখধাঁধানো পারফরম্যান্স তো অনেকেই জাতীয় এমনকী আন্তর্জাতিক স্তরে বহুবার করে দেখিয়েছেন। তাহলে আলাদা করে শানিয়ার কৃতিত্ব কোথায়।

অনূর্ধ্ব ১৯ ম্যাচে একজন করলেন ১৬০ রান, বাকী দশজন আউট ০ রানে, দলের রান ১৬৯

আসলে ঘটনা হল, শানিয়া নিজে ১৬০ রান করেছেন ঠিকই। তবে দলের মোট রান ১৬৯। আর সবচেয়ে আশ্চর্যের হল, দলের বাকীদের সম্মলিত স্কোর হল '০'। অর্থাৎ, কেউ একটিও রান করতে পারেননি।

জানা গিয়েছে, শানিয়া দলের হয়ে ওপেন করতে নামেন। তিনি ক্রিজে থাকাকালীন বাকী ব্যাটসম্যানরা একে একে এসে ফিরে গিয়েছেন। তবে কেউই রানের খাতা খুলতে পারেননি। এর মধ্যে তিনজন ব্যাটসম্যান প্রথম বলেই আউট হয়ে গিয়েছেন। বাকী একটির বেশি বল খেললেও এক রানও করতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+