কৃষক আন্দোলন নিয়ে রিহানা, গ্রেটাদের মোক্ষম জবাব সচিনের! টুইটে ঝড় তুললেন মাস্টারব্লাস্টার
স্বরাষ্ট্রমন্ত্রক সাফ বার্তায় জানিয়েছে কোনও জিনিস না বুঝে, তার সম্পর্কে সঠিক তথ্য না জেনে মন্তব্য না করাই শ্রেয়। কৃষক আন্দোলন নিয়ে গ্রেটা থানবার্গ থেকে রিহানাদের মন্তব্যের জেরে এই বার্তাই দিয়েছে অমিত শাহের মন্ত্রক। এছাড়ও রিহানাদের জবাব দিতে এদিন সরব হন বলিউড তারকা অক্ষয় কুমার থেকে অজয় দেবগনরা। সরব হন ক্রিকেটার সচিন তেন্ডুলকার।

'ভারতের সার্বভৌমকত্ব কোনও মতেই সমঝোতার বিষয় নয়। বাইরের শক্তি দর্শক হতে পারে,তবে কোনও মতেই অংশগ্রহণকারী হতে পারে না। ভারতীয়রা জানেন ভারতকে, আর তাঁরাই ভারত নিয়ে সিদ্ধান্ত নেবেন। দেশে সকলকে একাত্ম থাকতে হবে।' টুইটে এদিন বিদেশী সেলেবদের মন্তব্যকে এভাবেই স্ট্রেট ব্যাটে খেলেন সচিন। তিনি স্পষ্ট করে দেন যে ভারত কোনও মতেই দেশের অভ্যরীণ বিষয়ে বিদেশীদের নাক গলানোকে মেনে নেবে না!
এদিকে ভারতের ক্রিকেট কোচ রবি শাস্ত্রীও রিহানাদের জবাব দিতে টুইটারকে হাতিয়ার করেন। তিনি জানান, কৃষি ভারেতর অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কৃষকরা যেকোনও দেশেরই অর্থনীতির মেরুদণ্ড। এটা আভ্যন্তরীণ বিষয়। আমি নিশ্চিত এটা আলোচনার মাধ্যমে সমাধান হবে।
ক্রিকেটার শিখর ধওয়ান সাফ বক্তব্যে জানান, দেশের স্বার্থে একটা উপসংহারে পৌঁছানো জরুরি। তবে সকলে একসঙ্গে মিলে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। এর আগে এদিন সেলব রিহানা একটি টুইটে ভারতের কৃষক আন্দোলনের প্রসঙ্গে মন্তব্য করে লেখেন যে , 'কেন আমরি এই বিষয়টি নিয়ে কথা বলছি না? ' সেই টুইটেই পর পর গ্রেটা থানবার্গ থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আত্নীয় মীনা হ্যারিস সমর্থন জানান। যা নিয়ে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে সমালোচনা ঝড়।












Click it and Unblock the Notifications