২ মিনিটের বেশি টিকল না জুরাসিক ওয়ার্ল্ড! স্ত্রীকে ট্রোলড রোহিতের
২ মিনিটের বেশি টিকল না জুরাসিক ওয়ার্ল্ড! স্ত্রী ট্রোলড রোহিতের
স্ত্রী রীতিকা সাজদেকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড করতে ছাড়লেন না টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। মেয়ে সামাইরাকে জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা দেখানোর পরিকল্পনা যে পুরোপুরি ভেস্তে গিয়েছে, তাও জানালেন হিটম্যান।

আইপিএল খেলতে আবু ধাবিতে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। স্ত্রী রীতিকা ও মেয়ে সামাইরাকে সঙ্গে নিয়ে গিয়েছেন সদ্য রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জেতা ক্রিকেটার। আবু ধাবিতে করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় আরও এক সপ্তাহ মাঠে নেমে অনুশীলন করতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। তাই বাকি ক্রিকেটারদের মতো রোহিতেরও ঘরবন্দি অবস্থাতেই দিন কাটছে। হোটেলের ঘরেই চলছে শরীরচর্চা। তার ফাঁকে পরিবারের সদস্যদেরও সময় দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।
অলস এবং একঘেয়ে সময় কাটানোর জন্য মেয়ে সামাইরাকে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা দেখানোর প্রস্তাব পেড়েছিলেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা। সেই মতো টিভিতে ওই সিনেমা চালানোও হয়েছিল। কিন্তু একরত্তি শিশুর মনে ওই সিনেমা দুই মিনিটের বেশি দাগ কাটতে পারেনি বলে জানিয়েছেন রোহিত।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। তাতে রোহিত, রীতিকা এবং সামাইরাকে টিভির দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে ওই ছবিটি তোলার পরেই তাঁর কন্যা সিনেমাটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বলে ছবির নিচে লিখেছেন রোহিত। এই ব্যর্থ পরিকল্পনা যে তাঁর স্ত্রী রীতিকা করেছিলেন, মজা করে তা জানাতেও ভোলেননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications