সুশান্তের মৃত্যু রহস্যের সমাধান চান, বলিউডের কুইন কঙ্গনার পাশে দাঁড়িয়ে কী বললেন ক্রিকেটার মনোজ
সুশান্তের মৃত্যু রহস্যের সমাধান চান, বলিউডের কুইন কঙ্গনার পাশে দাঁড়িয়ে কী বললেন ক্রিকেটার মনোজ
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পর বলিউডের নেপোটিজন নিয়ে জোর বিতর্ক চলছে। শুধু বলিউডের নয়, বিভিন্ন কর্মক্ষেত্রে স্বজনপোষন নিয়ে প্রতিবাদমুখর নেট নাগরিকরা। প্রতিবাদের এই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে কঙ্গনা রানাওয়াতের নাম। বলিউডের স্বজনপোষন ও ফিল্ম মাকের্টে প্রভাবশালীদের নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন কঙ্গনা। অভিনেত্রীর দাবির সমর্থনে এবার ক্রিকেটার মনোজ তিওয়ারি।

তিওয়ারির টুইট
সুশান্তের মৃত্যুর পরদিন থেকেই কঙ্গনা বলিউডে স্বজনপোষন ও মাফিয়া রাজ নিয়ে প্রতিবাদ করে এসেছেন। এতে অনেকেই কঙ্গনাকে নিশানা করেছেন। সেই নিয়ে এক পোস্টে ক্রিকেটার মনোজ তিওয়ারি লিখেছেন, কঙ্গনাকে যারা নিশানা করছেন, তাঁরা আসলে নিজেদের প্রকৃত চেহারা প্রকাশ্যে আনছেন। কঙ্গনার প্রতিবাদে অংশ না নিয়ে যারা তাঁর বিরুদ্ধে যাচ্ছেন, তারা আসলে এখন ঘুমচ্ছেন বলে মন্তব্যে জুড়েছেন তিওয়ারি।

সুশান্তের মৃত্যু রহস্যের সমাধান চান মনোজ
সেই সঙ্গে সুশান্তের মত্যু রহস্যের সমাধান চান বলেও মনোজ টুইটে জুড়েছেন। তদন্তে সুশান্তের মৃত্যু ঘিরে বলিউড়ের নামধারীদের জেরা করেছে পুলিশি। সুশান্তের মৃত্যু আত্মহত্যা হলেও অভিনেতাকে কে বা কারা আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছে, সেই নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

বলিউডের নামধারীদের করা হচ্ছে না তলব, অভিযোগ কঙ্গনার
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-তদন্তে হেভিওয়েটদের তলব করছে না বলেও বিস্ফোরক দাবি করেছেন কঙ্গনা রানাওয়াত। এই প্রসঙ্গে পরিচালক-প্রযোজক করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভট্টের মতো বলিউডের বড় নামধারীদের একহাত নিয়েছেন কঙ্গনা। সেই নিয়ে ক্রিকেটার মনোজও যে একমত টুইটে তার প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন।

নতুন বিতর্ক
সুশান্ত ইস্যুতে মুভি মাফিয়া নিয়ে কথা বলতে গিয়ে নতুন বিতর্কে কঙ্গনা। বলিউডের দুই অভিনেত্রী তাপসী পান্নু ও স্বরা ভাস্করকে বি গ্রেড অভিনেত্রী বলে বড় বিতর্কের জন্ম দিয়ে দিয়েছেন কঙ্গনা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড় অবস্থা।












Click it and Unblock the Notifications