ক্রিকেট থেকে অর্জুন পুরস্কার পাওয়ার দৌড়ে ইশান্ত শর্মা

ক্রিকেট থেকে অর্জুন পুরস্কার পাওয়ার দৌড়ে ইশান্ত শর্মা

মঙ্গলবার খেলরত্ন, অর্জুন-সহ ক্রীড়াক্ষেত্রে অন্যান্য সম্মানের জন্য তারকাদের বাছাই করতে বৈঠকে বসে স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি। সেই বৈঠক শেষে খেলার দুনিয়ার সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধী খেলরত্ন জন্য ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে মোট চার খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে। সেই সঙ্গে ২৯ জন অ্যাথলিটদের নিয়ে অর্জুন অ্যাওয়ার্ড মনোনীতদের তালিকা তৈরি হল।

ক্রিকেট থেকে অর্জুন পুরস্কার পাওয়ার দৌড়ে ইশান্ত শর্মা

এবছর ক্রীড়া মন্ত্রকের কমিটি ক্রিকেট থেকে অর্জুন পাওয়ার দৌড়ে ইশান্ত শর্মাকে মনোনীত করেছে। ২০১৯ সালটা লাল বলের ক্রিকেটে ইশান্তের দারুণ গিয়েছে। বিশেষ করে ইডেনে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টে ম্যাচ জ্বলে উঠেছিলেন ইশান্ত। ম্যাচের দুই ইনিংস মিলিয়ে তারকা পেসার ৯টি উইকেট নিয়েছিলেন। গোলাপি বলে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন ইশান্ত। ফলে এবছর অর্জুন পাওয়ার ক্ষেত্রে ইশান্ত এগিয়ে রইলেন বলা চলে।

দেশের হয়ে ৯৭ টেস্টে, ৮০টি ওডিআই ও ১৪টি টি-২০ ম্যাচ খেলে ৪০০র বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন ইশান্ত। এবছর ভারতের অস্ট্রেলিয়া সফরে কোহলির দলে ইশান্ত বড় অস্ত্র। অস্ট্রেলিয়া সফরেই কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলে ফেলতেন পারেন এই পেসার। তার আগে অর্জুন পুরস্কার সম্মানে ভূষিত হলে তা বড় প্রাপ্তি হতে চলেছে। অর্জুনের জন্য মনোনীতদের তালিকায় তিরন্দাজ অতনু দাস, মহিলা হকি খেলোয়াড় দীপিকা ঠাকুর, ক্রিকেটার দীপক হুডা, টেনিস থেকে দিভিজ সরন, মীরাবাই চানু, সাক্ষী মালিকদের নাম রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+