রান নিতে গিয়েই ঢলে পড়লেন মৃত্যুর কোলে! কলকাতার মাঠে মর্মান্তিক ঘটনা, থামল অনিকেতের দৌড়

মঙ্গলবার (১৫ জানুয়ারি) কলকাতায় মাঠেই এক তরুণ প্রতিশ্রুতিমান ক্রিকেটারের মৃত্যু হল। চিকিৎসকদের সন্দেহ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি), কলকাতার পাইকপাড়ার মাঠে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রান নিতে দৌড় শুরু করে পিচেই মৃত্যুর কোলে ঠলে পড়লেন ২১ বছরের উঠতি ক্রিকেটার অনিকেত শর্মা। চিকিৎসকদের সন্দেহ আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। ক্লাব ও সতীর্থদের অবশ্য বক্তব্য তাঁর কোনও অসুস্থতার কথা কারোর জানা ছিল না।

রান নিতে গিয়েই ঢলে পড়লেন মৃত্যুর কোলে

ঘটনাটি ঘটে বেলা ১২টা নাগাদ। বুধবার কলকাতা ক্রিকেট লিগে মিলন সমিতির মুখোমুখি হওয়ার কথা পাইকপাড়া স্পোর্টিং-এর। আগতে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা অনিকেত ১১ মাস আগে পাইকপাড়া স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছিলেন। সতীর্থদের সঙ্গে এদিন তিনিও অনুশীলন করছিলেন। সেই সময়ই ওই বিপর্যয় ঘটে যায়।

অনিকেত মাটিতে পড়ে যেতেই তাঁর সব সতীর্থরা ও ক্লাব কর্তারা ছুটে এসেছিলেন। অচেতন অবস্থায় তাঁকে দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা জানান পথেই মৃত্যু হয়েছে ওই উঠতি ক্রিকেটারের।

এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশে খবর দেন ক্লাব কর্তারা। কোনও পক্ষ থেকে অভিযোগ না থাকায় পুলিশ এই বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

প্রধাণত ডান-হাতি মিডল অর্ডার ব্য়াটসম্য়ান ছিলেন অনিকেত। প্রয়োজনে অফস্পিন বলও করতে পারতেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ভাষা হারিয়েছেন তাঁর সতীর্থরা। খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+