করোনাকে হারানো সচিনের ৪৮তম জন্মদিনে শুভেচ্ছার বন্যা, কিংবদন্তিকে বার্তা বিসিসিআই থেকে আইসিসি-র

করোনাকে হারানো সচিনের ৪৮তম জন্মদিনে শুভেচ্ছার বন্যা, কিংবদন্তিকে বার্তা বিসিসিআই থেকে আইসিসি-র

দেশজুড়ে অতিমারী পরিস্থিতির যখন অবনতি হচ্ছে, তখন করোনা ভাইরাসকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সচিন তেন্ডুলকরের ৪৮তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসল সোশ্যাল মিডিয়া। মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের অভিনন্দন জানাল ক্রিকেট প্রেমী থেকে প্রাক্তন ক্রিকেটাররা। সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই থেকে আইসিসি।

আইসিসি-র শুভেচ্ছা

সচিন তেন্ডুলকরকে তাঁর ৪৮তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। এই বিশেষ দিনে মাস্টার ব্লাস্টারের নজিরগুলি তুলে ধরেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

বিসিসিআইয়ের শুভেচ্ছা

করোনা ভাইরাসের আবহে দেশে আইপিএল আয়োজন নিয়ে তুমুল ব্যস্ততার মধ্যেও কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেনি বিসিসিআই। সংক্ষেপে মাস্টার ব্লাস্টারের কেরিয়ার পরিসংখ্যান তুলে ধরেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

যুবরাজের শুভেচ্ছা

শৈশব থেকে রোল মডেল মেনে আসা সচিন তেন্ডুলকরের ৪৮তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যুবরাজ সিং। যাতে তাঁর সঙ্গে মাস্টার ব্লাস্টারের ক্রিকেট কেরিয়ারের নানা মুহুর্তের ভিডিও এবং ছবি পরপর কোলাজ করেছেন দেশের প্রাক্তন অল রাউন্ডার।

সুরেশ রায়নার টুইট

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ৪৮তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সুরেশ রায়না। এই শুভদিনে মাস্টার ব্লাস্টারের সুস্থতা কামনা করেছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান। মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, ভেঙ্কটেশ প্রসাদ সহ একাধিক ক্রিকেট প্রেমী ও প্রাক্তন ক্রিকেটাররা।

সচিনের বিশেষ জন্মদিন

সচিনের বিশেষ জন্মদিন

গত ২৭ মার্চ সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর। কিংবদন্তির স্বাস্থ্যের কথা ভেবে আশঙ্কিত হয়েছিল ক্রিকেট বিশ্ব। ২ এপ্রিল ডাক্তারদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাস্টার ব্লাস্টার। তবে এক সপ্তাহের মধ্যে সচিনকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। তাই এবারের জন্মদিন যে সচিনের কাজে যে স্পেশাল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+