ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ে ১০ মাস ধরে বেতন নেই বিরাট কোহলিদের

ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ে ১০ মাস ধরে বেতন নেই বিরাট কোহলিদের

করোনা আবহে ক্রিকেটের বড় ক্ষতি। মার্চ থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট বন্ধ ছিল। যার ফলে ক্রিকেট খেলিয়ে দেশগুলির বোর্ডগুলি বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়ে। ক্ষতির মুখে পড়েছে বিসিসিআইও। এই অবস্থায় জানা যাচ্ছে প্রায় ১০ মাস বেতনহীন বিরাটরা। এই রিপোর্টে এমন খবরই প্রকাশ পেয়েছে।

কবে থেকে ভারতীয় দল বেতন পায়নি

কবে থেকে ভারতীয় দল বেতন পায়নি

রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ২৭ জন ক্রিকেটার অক্টোবর থেকে বেতন পাননি। ভারতীয় ক্রিকেটে প্রতি চার মাস অন্তর বিরাটরা একসঙ্গে চারমাসের বেতন পান। করোনা আবহে বোর্ডের আর্থিক ক্ষতিতে বেতন দেওয়া আটকে রয়েছে।

ক্রিকেটাররা মোট কটি ম্যাচের বেতন পাননি

ক্রিকেটাররা মোট কটি ম্যাচের বেতন পাননি

অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল দুটি টেস্ট, ৯ টি ওডিআই ও ৮টি টি-২০ ম্যাচ খেলেছে। ম্যাচগুলির জন্য ক্রিকেটাররা এখনও কোনও বেতন পাননি বলে খবর।

বোর্ডের খরচ কত

বোর্ডের খরচ কত

জাতীয় থেকে ঘরোয়া ক্রিকেটারদের বেতন মিলিয়ে প্রতি মাসে বোর্ডের প্রায় ৯৯ কোটি খরচ হয়। করোনা সংকটে মার্চ থেকে আইপিএল অনির্দিষ্টকালের জন্যে স্থগিত থাকায় অর্থের জোগানে সমস্যার কারণে ক্রিকেটারদের বেতন দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে বোর্ড অবশ্য কোনও তথ্য প্রকাশ করেনি।

আইপিএল শুরুতে অবস্থা পাল্টাবে

আইপিএল শুরুতে অবস্থা পাল্টাবে

১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে শুরু আইপিএল। মিলিয়ন ডলার ক্রিকেট লিগ শুরু হলে বোর্ডের কোষাগার ভরলে ক্রিকেটাদের বেতন মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে অবস্থা পাল্টাতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+