Sourav's Success Mantra: সৌরভের সাফল্যের রাস্তা খোলে কোন মন্ত্রে? কার পরামর্শ মেনে চলেন মহারাজ?
সৌরভ গঙ্গোপাধ্যায় এখন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য দিচ্ছেন। পরিবার-পরিজনদের সঙ্গে হাল্কা মেজাজে সময়ও কাটাচ্ছেন লন্ডনে। কন্যা সানা সেখানে পড়েন। মা ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সানা ওভালে খেলা দেখতেও গিয়েছেন।
সাফল্যলাভের ক্ষেত্রে অনেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দৃষ্টান্ত হিসেবে মেনে চলেন। আবার জীবনে ঘুরে দাঁড়াতে, কঠিন পরিস্থিতির চ্যালেঞ্জ সামলাতেও মোটিভেশন খোঁজেন কামব্যাক-কিং মহারাজের কাছ থেকেই।

কিন্তু জানেন কি অল্প বয়সে সৌরভ গঙ্গোপাধ্যায় কীভাবে, কার কাছ থেকে পেয়েছিলেন জীবনে সাফল্যলাভের দিশা? এক অনুষ্ঠানে সে কথাই জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ। ঘটনা ১৯৯৬ সালের। ভারতের ইংল্যান্ড সফরের।
সৌরভ লর্ডসে টেস্ট অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন। যা আজও তাঁর ক্রিকেটপ্রেমীদের মনে হয়, এই তো সেদিনের ঘটনা। সেই লর্ডস টেস্টের আগেই ভারতের প্রস্তুতি ম্যাচ ছিল সাসেক্সের বিরুদ্ধে। সেই ম্যাচের ফাঁকেই সৌরভ সাকসেস-মন্ত্র (Success Mantra) পেয়ে যান ক্যারিবিয়ান কিংবদন্তির কাছে।

সৌরভের কথায়, ১৯৯৬ সালে ইংল্যান্ড সফরে আমাদের প্রস্তুতি ম্যাচ ছিল সাসেক্সের বিরুদ্ধে। সেখানেই দেখি কিছুটা দূরে ডেসমন্ড হেইন্স রয়েছেন। গর্ডন গ্রিনিজের মতো হেইন্সও ওয়েস্ট ইন্ডিজের অন্যতম কিংবদন্তি ওপেনার। তিনি তখন সাসেক্স কাউন্টি ক্লাবের কোচ। আমি তাঁর দিকে এগিয়ে যাই।
Emirates Cricket Board members Waleed Bukhatir and Zayed Abbas with Desmond Haynes(Chief selector West Indies cricket board) during ODI game @sharjahstadium @KRNayar1 @hashmi_shahid @bhattimajid @raziiia pic.twitter.com/OusoLUuIMh
— Mazhar Khan (@KhanMazhar2001) June 4, 2023
সৌরভ গিয়ে গ্রিনিজকে বলেন, আমি ছোট থেকে আপনার খেলা দেখেছি। গর্ডন গ্রিনিজের সঙ্গে আপনি চ্যাম্পিয়ন ক্রিকেটার। আপনার মতো আমিও সফল ক্রীড়াবিদ হতে চাই। আমাকে কী করতে হবে? হেইন্স তখন বলেন, "আমি তোমার খেলা দেখিনি। এটা তোমার প্রথম সফর। একটাই কথা বলব, নিজের উপর বিশ্বাস রাখো"।

হেইন্স সৌরভকে বলেন, বাড়ি, ফ্ল্যাট, বাবা-মাকে ছেড়ে যখনই বেরোবে তখনই এটা মাথায় নিয়ে বেরোবে যে, আমি সফল হবই। প্রতিদিন এটা মেনে চললেই ম্যাজিকের মতো কাজ করবে। এ প্রসঙ্গে নিজের জীবনের অভিজ্ঞতাও সৌরভের সঙ্গে ভাগ করে নেন হেইন্স।
Desmond Haynes against Waqar Younis pic.twitter.com/PA4a4lyUer
— Waqas Zafar (@WaqasZafar11) June 5, 2023
ক্যারিবিয়ান কিংবদন্তি বলেছিলেন, আমি ডেনিস লিলি, জেফ থমসন, কপিল দেব, ইমরান খান, ইয়ান বোথাম, বব উইলিসদের মতো পৃথিবীর সেরা ফাস্ট বোলারদের বিরুদ্ধে খেলেছি। যখনই ম্যাচের আগের রাতে ঘুমোতে যাওয়ার সময় ভেবেছি কাল তাড়াতাড়ি আউট হয়ে যেতে পারি, সেটাই হয়েছে। কিন্তু যখন ভেবেছি এই টিমের বিরুদ্ধে শতরান করতে পারি, ৮০ থেকে ৮৫ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছি।
সে কারণেই নিজের উপর বিশ্বাস, নিজের দক্ষতার উপর আস্থা রেখে সাফল্যলাভের জেদই ঘুরিয়ে দিতে পারে যে কারোর জীবন।












Click it and Unblock the Notifications