ধোনির সঙ্গে পরমজিতের বন্ধুত্ব দৃষ্টান্ত! কোন পদক্ষেপে মাহির উত্থানের পথ হয় মসৃণ?

মহেন্দ্র সিং ধোনির উত্থানের পিছনে অবদান রয়েছে পরমজিৎ সিংয়ের। ধোনির সঙ্গে আজও বন্ধুত্ব অটুট পরমজিৎ ও সীমন্ত লোহানির। সীমন্তকে চিট্টু ও পরমজিৎকে ছোট্টু ভাইয়া বলে ডাকেন প্রাক্তন ভারত অধিনায়ক।

তিন বন্ধুকে একটি বিজ্ঞাপনেও ধোনির সঙ্গে দেখা গিয়েছে। শ্যুটিংয়ের আগে বন্ধুদের ডেকে নিয়েছিলেন মাহি নিজেই। ধোনির বায়োপিক MS Dhoni: The Untold Story-তেও তুলে ধরা হয়েছে এই নিখাদ বন্ধুত্বের কথা।

ধোনি পরমজিৎ

পরমজিৎ সিং রাঁচিতে থাকেন। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ধোনির সঙ্গে কয়েকটি ছবি পাওয়া যায়। ধোনি ও এই দুই বন্ধুর ছবি দেখা যায় মহেন্দ্র সিং ধোনির নানা ফ্যান্স ক্লাবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও। রাঁচির সুজাতা চৌকে ক্রীড়া সরঞ্জাম বিক্রির দোকান রয়েছে পরমজিতের। নাম প্রাইম স্পোর্টস।

পরমজিৎ বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখনও নিজের দোকানে বসেই বন্ধু ধোনির খেলা দেখেন। তাঁর কথায়, আমরা একসঙ্গে রয়্যাল ক্লাবের হয়ে ক্রিকেট খেলতাম। আমি দোকান খোলায় খেলা চালিয়ে যেতে পারিনি। ধোনির সঙ্গে খেলার সময়কার নানা কাগজের কাটিং আজও সযত্নে রক্ষিত পরমজিতের কাছে।

ধোনি পরমজিৎ

ধোনির চেয়ে বয়সে কিছুটা বড় পরমজিৎ। ধোনির সঙ্গে খেলার সময় থেকেই তাঁর প্রতিভা সম্পর্কে অবহিত ছিলেন। তারপরই বন্ধুকে সর্বতোভাবে সহযোগিতা করার উদ্যোগ নেন পরমজিৎ। জলন্ধরে চলে যান ৬ মাসের জন্য। ব্যাট ও ক্রিকেটীয় সরঞ্জামের স্পনসরশিপ জোগাড় করে ফেলেন প্রিয় বন্ধুর জন্য।

ধোনি পরমজিৎ

পরমজিতের জন্যই রঞ্জি অভিষেকের অনেক আগে ক্রিকেট সরঞ্জামের স্পনসরশিপ পেয়ে যান ধোনি। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে পরমজিৎ জানান, ভারতীয় দলের হয়ে খেলার সময় স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনেক সুযোগ পেয়েছি। যদিও সে পথে না হেঁটে দোকানে বসেই খেলা দেখেছি।

পরমজিতের দোকানে ধোনি ও ভারতীয় দলের সদস্যদের সই করা ব্যাট সযত্নে রাখা আছে। ধোনির বন্ধুর এই দোকান ঘুরে দেখতে অনেক মাহি-ভক্তও মাঝেমধ্যেই চলে যান প্রাইম স্পোর্টসে। ধোনি রাঁচির ক্রিকেটার থেকে তারকা, মহাতারকা হয়েছেন। কিন্তু ধোনি ভোলেননি প্রথম দিনগুলি। বন্ধুত্ব তাই অটুট।

এটাও বলতেই হয়, এমন বন্ধু আর কে আছে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+