Cricket Uncommon Feat: ধোনির বলে বোল্ড ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার! উইকেটকিপারদেরও রয়েছে আন্তর্জাতিক উইকেট
MS Dhoni's ODI Wicket: মহেন্দ্র সিং ধোনির দখলে রয়েছে একাধিক রেকর্ড। সে ব্যাটার হিসেবেই হোক কিংবা উইকেটকিপার হিসেবে। কিন্তু জানেন কি, বোলার ধোনির দখলেও রয়েছে আন্তর্জাতিক শিকার।
ক্রিকেটে অনেক অভিনব ঘটনাই ঘটে থাকে। তবে শুধু ধোনি নন, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এমনকী জিম্বাবোয়ের উইকেটকিপারও বল হাতে তুলে নিয়েছেন প্রতিপক্ষর উইকেট। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটেই।

মহেন্দ্র সিং ধোনি ৯০টি টেস্টে খেলেছেন, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৩৫০টি। টেস্টে ধোনি ৭টি ইনিংস মিলিয়ে মোট ১৬ ওভার বল করেছেন, ১ টি মেডেন, ৬৭ রান দিয়ে উইকেট পাননি। ২০০৬ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে, ২০০৮ সালে মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ও ২০১০ সালে আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ ওভার করে বোলিং করেন ধোনি।

২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে তিনি ১০ ওভার বল করেন, ১টি মেডেন, ৩৯ রান দেন। ২০১৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ওভার বল করেন। টেস্টে বোলার ধোনিকে শেষবার দেখা গিয়েছে ২০১৪ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। একদিনের আন্তর্জাতিকে তিনি ২টি ম্যাচে বোলিং করেছেন।

২০০৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ধোনি ২ ওভারে ১৪ রান দিয়ে ১টি উইকেট নেন। বেশ কিছুক্ষণ উইকেটকিপিংয়ের পর গ্লাভস খুলে বোলিং করতে যান ধোনি। ট্রাভিস ডাওলিন (৩৩ বলে ১৪)-কে বোল্ড করে দিয়েছিলেন। এরপর কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেই তিনি ৪ ওভার বল করেন ১৭ রান দিয়ে উইকেট পাননি।
MS Dhoni's Only International Wicket#17YearsOfDhonism #MSDhoni pic.twitter.com/ROWDG3DnIs
— Shivam Jaiswal 🇮🇳 ❤️ (@7jaiswalshivam) December 22, 2021
টেস্টে ধোনির বলেই আম্পায়ার আউট দিয়েছিলেন কেভিন পিটারসেনকে। যদিও রিভিউ নিয়ে বেঁচে যান কেপি।
The evidence is CLEAR! I was NOT Dhoni’s first Test wicket.
— Kevin Pietersen🦏 (@KP24) May 16, 2023
Nice ball though, MS! 😂😂😂
Thanks for sending this through, @SkyCricket 🙏🏽 pic.twitter.com/XFxJOZG4me
ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ডেভন থমাস দেশের হয়ে একটিই টেস্ট খেলেছিলেন। গত বছর অ্যাডিলেডে সেই টেস্টে তিনি অবশ্য উইকেটকিপার হিসেবে খেলেননি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা ও মার্নাস লাবুশেনের উইকেট নেন। ২১টি একদিনের আন্তর্জাতিকে তাঁর ২টি উইকেট রয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার মার্ক বাউচার ১৪৭টি টেস্ট খেলেছেন। ১ ওভার বল করেছেন সেটিতেই উইকেট পেয়েছেন। ২০০৫ সালে সেন্ট জন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই টেস্টে দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটারই বল করেছিলেন দ্বিতীয় ইনিংসে। বাউচার আউট করেছিলেন ডোয়েইন ব্র্যাভোকে।
জিম্বাবোয়ের প্রাক্তন উইকেটকিপার টাটেন্ডা টাইবু টেস্টে ১টি ও একদিনের আন্তর্জাতিকে দুটি উইকেট পেয়েছেন। ২০০৪ সালে হারারেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে তিনি ১০ ওভার বল করেন ১টি মেডেন, ৪২ রান দিয়ে নেন ২ উইকেট। থিলিনা কানদাম্বি ও উপুল চন্দনার উইকেট তুলে নেন। টেস্টেও ওই বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি একমাত্র উইকেটটি পান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications