IPL 2022: আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই-কে চিঠি পাঠাল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড: রিপোর্ট

আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই-কে চিঠি পাঠাল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড: রিপোর্ট

আইপিএল আয়োজনের দায়িত্ব পাওয়ার জন্য আসরে নামল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আসন্ন আইপিএল নিজেদের দেশে আয়োজন করার ইচ্ছা প্রকাশ করে বিসিসিআই-কে চিঠি পাঠাল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই-কে প্রোটিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর তুলনায় অনেক কম খরচে তাদের দেশে আয়োজিত করা যাবে আইপিএল।

IPL 2022: আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই-কে চিঠি পাঠাল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড: রিপোর্ট

আইপিএল-এ অংশগ্রহণকারী দশটি দলকেই বিসিসিআই জানিয়েছে ফেব্রুয়ারির ২০ তারিখ নাগাদ ভেন্যু চূড়ান্ত করা হবে। দেশের মাটিতে আইপিএল আয়োজন করাই প্রথমিক লক্ষ্য বিসিসিআই-এর। একান্তই যদি সেটা সম্ভব না হয় তা হলে দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রথম পছন্দ। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা।

সদ্য দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়েছে ভারতের। কোভিডের ভয়বহতার মধ্যেও সফলভাবে তিন ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ আয়োজন করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এই কঠিন সময়ে তাঁদের উপর ভরসা করে দক্ষিণ আফ্রিকা সফরে আসার জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ'কে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক তথা দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেট গ্রেম স্মিথ।

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ফ্রাঞ্চাইজিগুলির খরচ কমাতে এমন ভেন্যুগুলি নিয়ে আলোচনা করছে বোর্ড যেখানে ট্রাভেল কম করতে হবে বা হবেই না। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এ-ও জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর তুলনায় অনেক কম দামে হোটেলের ব্যবস্থা করে দেওয়া হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, আইপিএল-এর ম্যাচ আয়োজনের জন্য চারটি স্টেডিয়ামের কথা ভেবে দেখার জন্য বিসিসিআই'কে বলেছে সিএসএ। সেগুলি হল জোহানেবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, প্রিটোরিয়ার সেঞ্চুরিয়ন পার্ক, বেনোনির উইলোমোর পার্ক এবং পচেফস্ট্রমের সেনওয়েস ক্রিকেট স্টেডিয়াম। আরও জানা যাচ্ছে, যেহেতু এই বছর দশ দলের আইপিএল হবে এবং ৭৪টি ম্যাচ হবে তাই কেপ টাউনের নিউল্যান্ডস এবং কাছাকাছি পার্ল স্টেডিয়ামের কথাও বোর্ডকে বলে রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, গত মরসুমে ৬০টি ম্যাচ খেলা হয়েছিল। গত বারের তুলনায় আইপিএল-এর পঞ্চদশ সংস্করণে খেলা হবে ১৪টি বেশি ম্যাচ।

সদ্যই ভারতের বিরুদ্ধে ছয়টি ম্যাচের মধ্যে দু'টি স্টেডিয়ামে চারটি ম্যাচ আয়োজন করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এর আগেও আইপিএল আয়োজিত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ২০০৯ সালে ভোটের কারণে আইপিএল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকাকে বেছে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+