১০০-এর মধ্যে আক্রান্ত ৭, করোনা নিয়ে আপডেট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের
১০০-এর মধ্যে আক্রান্ত ৭, করোনা নিয়ে আপডেট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের
১০০ জনের ওপর পরীক্ষা করে সাত জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আক্রান্তের হার তুলনামূলকভাবে কম হওয়ায় গ্রেম স্মিথ, শন পোলক, অ্যালেন ডোনাল্ডের দেশ বেশ খুশি। পরিস্থিতির আরও উন্নতি চায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ঠিক কী বলেছে প্রোটিয়া শিবির, জেনে নেওয়া যাক।

করোনা ভাইরাস
বিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে নব্বই লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ। দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ ছুঁই ছুঁই। সে দেশে প্রায় দুই হাজার মানুষের জীবন কেড়েছে মারণ ভাইরাস।

বন্ধ ক্রিকেট
করোনা ভাইরাসের জেরে অন্যান্য দেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও বন্ধ করে রাখা হয়েছে ক্রিকেট। ফের কবে শুরু হবে বাইশ গজের লড়াই, তা কেউ হলফ করে বলে দিতে পারছে না। ঘরবন্দি হয়ে রয়েছেন প্রোটিয়া ক্রিকেটাররা। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। মহামারীর জেরে সেই টুর্নামেন্টও পিছিয়ে যেতে পারে।

দক্ষিণ আফ্রিকা বোর্ডের উদ্যোগে
করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাব বৃদ্ধির মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মোট ১০০ জন চুক্তিবদ্ধ ক্রিকেটার ও অ্যাফিলিয়েটেড কর্মীদের কোভিড-১৯ টেস্ট করিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সেই টেস্টের রিপোর্ট ইতিবাচক এসেছে বলে গ্রেম স্মিথ, শন পোলক, এবি ডিভিলিয়ার্সের বোর্ডের তরফে জানানো হয়েছে।

আক্রান্তের সংখ্যা কম
ক্রিকেট সাউথ আফ্রিকার কার্যকারী সিইও জ্যাকুয়েস ফাউল জানিয়েছেন, মোট ১০০ জন চুক্তিবদ্ধ ক্রিকেটার ও অ্যাফিলিয়েটেড কর্মীদের মধ্যে মাত্র সাত জন করোনা ভাইরাসে আক্রান্ত। সরকারি বিধি মেনে আক্রান্তদের নাম জানাতে রাজি হননি ফাউল। শুধু বলেছেন, এ ধরনের পরীক্ষা ফের করা হবে। দক্ষিণ আফ্রিকায় যত শীঘ্র সম্ভব ক্রিকেট চালু করাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন সিএসএ-এর সিইও।












Click it and Unblock the Notifications