দীর্ঘদিন পর কলকাতায় ফিরেই ঝলক দেখালেন শামি
শামির বিরুদ্ধে হাসিন জাহান অভিযোগ তোলার পর দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল খেলতে আসার আগে পর্যন্ত কলকাতায় পা রাখেননি শামি। প্র্যাক্টিসে নামেননি প্রিয় ইডেন গার্ডেন্সেও।
বর্তমানে ভারত তথা গোটা বিশ্বে ক্রিকেট সার্কিটের নজরে আইপিএল থতাকলেও, কয়েক দিন আগে পর্যন্ত গোটা বিশ্বের নজর ছিল মহম্মদ শামির উপর। স্ত্রী হাসিন জাহানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটা সময় শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার তদন্তেও নেমেছিল বিসিসিআই। যদিও সেই তদন্তের রিপর্টো এসেছিল শামির পক্ষেই।

তবে, শামির বিরুদ্ধে হাসিন জাহান অভিযোগ তোলার পর দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল খেলতে আসার আগে পর্যন্ত কলকাতায় পা রাখেননি শামি। প্র্যাক্টিসে নামেননি প্রিয় ইডেন গার্ডেন্সেও।
সোমবার সেই ইডেনে এসেই প্রথম দু'ওভারে নিজের পেসের জাদু দেখালেন শামি। প্রথম দু'ওভারে করা শামির বলের জবাব ছিল না কেকেআর ব্যাটসম্যানদের সামনে। প্রথম ওভারেই বির্ধ্বংশী ক্রিস লিনকে প্যাভিলিয়নে ফেরান তিনি।
কিন্তু এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তিনি। শেষ দু'ওভারে হজম করেন ৪২ রান। শামির বোলিং ফিগার ৪-০-৫৩-১।
রান হজম করলেও ঘরের ছেলে ঘরে ফেরায় খুশি কলকাতার ক্রিকেটপ্রেমী। যার প্রমাণ, প্রথম উইকেট নেওয়ার পর কেকেআর সমর্থকদের সাবাশি দেওয়ার দৃশ্যই। কলকাতার ক্রিস লিনকে শামি প্যাভিলিয়নে ফেরালে গ্যালারি থেকে শামির জন্য ভেসে আসে কর ধ্বনি।
এখন দেখার আইপিএল শেষে ফের কলকাতায় ঘাঁটি জমান কি না দেশের অন্য়তম সেরা এই পেশার।












Click it and Unblock the Notifications