Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cricket Love Story: জিনাত ও রেখার রূপে মশগুল ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, পরিণতি পায়নি প্রেম

Cricket Love Story: বলিউড তারকাদের প্রেমে ক্রিকেটারদের হাবুডুবু খাওয়ার নজির রয়েছে প্রচুর। বন্ধুত্ব, প্রেম গড়িয়েছে বিয়ে পর্যন্ত। বিয়ের পর ডিভোর্সও হয়েছে। আবার অনেক সম্পর্ক ডেটিং, প্রেমেই সীমাবদ্ধ থেকেছে, পরিণতি পায়নি।

জিনাত আমন ও রেখা কয়েক দশক বলিউডে দাপিয়ে অভিনয় করেছেন। তাঁদের রূপ, আবেদনময়ী অভিনয় ঝড় তুলেছিল সেলিব্রিটি তো বটেই, বহু পুরুষের হৃদয়েই। দুই ঘনিষ্ঠ বান্ধবী আবার প্রেমে পড়েছিলেন একই ক্রিকেটারের।

Cricket Love Story: জিনাত ও রেখার রূপে মশগুল ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক

জিনাত আমন ও রেখা ছাড়াও শাবানা আজমি, মুনমুন সেনের সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠতা নিয়ে তখনকার নানা সংবাদমাধ্যমে জোর চর্চা হয়েছিল। মুনমুন অবশ্য তাঁর সঙ্গে ইমরানের নাম জড়ানোর গ্ল্যামারাস ব্যাপারটা বেশ উপভোগ করতেন। যদিও তিনি এক সাক্ষাৎকারে জানান, স্বামীর বন্ধু ইমরানের সঙ্গে তাঁর এক অভিনেত্রী-বান্ধবীর প্রেমের সম্পর্ক ছিল।

যদিও কোন অভিনেত্রীর সঙ্গে ইমরানের সম্পর্ক ছিল তা বলেননি মুনমুন। তবে জিনাত ও রেখার সঙ্গে সম্পর্ক যে অনেকটাই গভীর ছিল তার নমুনা পাওয়া গিয়েছে। আজই রেখার সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে স্মৃতিমেদুরতায় আচ্ছন্ন হয়েছেন জিনাত। তাঁর ভক্তদের এই ছবি দেখে মনে পড়েছে ইমরানের কথাও।

একটা সময় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল রেখাকে বিয়েই করবেন ইমরান। জানা যায়, রেখার মায়ের সম্মতিও ছিল রেখা-ইমরানের সম্পর্কে। মুম্বইয়ে এলেই রেখার সঙ্গে বিচের ধারে বা অন্যত্র দেখা যেত ইমরানকে। একবার মুম্বইয়ে অনেকদিন ছিলেন ইমরান। তখনও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে।

যদিও ইমরান এক সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনেত্রীদের সঙ্গে স্বল্প সময়ের জন্য সময় কাটানো তিনি উপভোগ করেন। তবে বেশিদিনের জন্য নয়। কোনও অভিনেত্রীকে তিনি বিয়ে করার কথা ভাবেননি বলেও জানিয়েছিলেন ইমরান।

শাবানা বা রেখার মতো জিনাত আমনও কখনও প্রকাশ্যে ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে জিনাত-ইমরানের সম্পর্ক নিয়ে চর্চা জোরালো হয়েছিল ১৯৭৯ সালে। সেবার ভারত সফরে এসেছিল পাকিস্তান দল। তখনই প্লেবয় তকমা লাগে ইমরানের গায়ে। বেঙ্গালুরুতে সেবার ইমরান ২৭ বছরের জন্মদিন সেলিব্রেট করেছিলেন।

কিন্তু এমনটাও জানা গিয়েছিল যে, ২৭ বছরের জন্মদিনটি ইমরান কাটিয়েছিলেন জিনাত আমনের সঙ্গে। পরে একটি সাক্ষাৎকারে ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল জিনাতকে। তিনি বলেছিলেন, ওই পুরানো দিনের কথা টানার আর দরকার নেই। ফলে সরাসরি অস্বীকারও করেননি ইমরানের সঙ্গে প্রেমের কথা।

Cricket Love Story: জিনাত ও রেখার রূপে মশগুল ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক

ইমরান এখন রয়েছেন তৃতীয় স্ত্রী বুশরা বিবির সঙ্গে। তবে এই বিয়ে নিয়ে দুজনে সমস্যাতেও পড়েছেন। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট কাল ডেকে পাঠিয়েছে ইমরান-বুশরাকে। তাঁদের বিয়ে অবৈধ বলে মামলা হয়েছে। মামলাকারী মহম্মদ হানিফের দাবি, বুশরা বিবির ডিভোর্স হয়েছিল ২০১৭ সালের নভেম্বরে।

বুশরা ও ইমরানের বিয়ে হয় ২০১৮ সালের জানুয়ারিতে। শরিয়া ও মুসলিম রীতি অনুযায়ী যা ঠিক হয়নি বলে দাবি অভিযোগকারীর। জিও টিভির রিপোর্টে উল্লেখ, স্বামীর মৃত্যু বা স্বামীর সঙ্গে ডিভোর্স হলে বা অন্য কোনওভাবে ছাড়াছাড়ি হলে ১৩০ দিনের আগে কোনও মহিলা অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। ইদ্দতের সেই নিয়ম বুশরা মানেননি বলে অভিযোগ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+