Cricket In Olympics: অলিম্পিক্সের আসরে ক্রিকেট ১২৮ বছর পর! ঐতিহাসিক অনুমোদন মুম্বই থেকে বিশ্বকাপের মধ্যেই?
Cricket In Olympics: কমনওয়েলথ গেমসে ছিল মহিলাদের ক্রিকেট। এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা দুই বিভাগেরই ক্রিকেট ছিল। এবার ক্রিকেট যুক্ত হতে চলেছে অলিম্পিক গেমসে।
সবকিছু ঠিকঠাক চললে ১২৮ বছর পর ক্রিকেট জায়গা করে নিতে চলেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে। ইতিমধ্যেই ক্রিকেটকে যুক্ত করার বিষয়টি সুপারিশ করেছেন আয়োজকরা।

এক বিবৃতি মারফত এলএ২৮ বা ২০২৮ সালের অলিম্পিকের আয়োজক লস অ্যাঞ্জেলেসের তরফে জানানো হয়েছে, ক্রিকেটের পাশাপাশি বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোস, স্কোয়াশকে অলিম্পিকে রাখার জন্য সুপারিশ করা হয়েছে। অনুমোদন মিললে এই খেলাগুলি স্থান পাবে অলিম্পিকের আসরে।
আইসিসি এই সুপারিশের কথা জেনে খুশি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মার্কেটিং ও কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফার্লং এক বিবৃতিতে জানিয়েছেন, অলিম্পিক গেমসে ক্রিকেটকে যুক্ত করার বিষয়ে গত ২ বছর ধরে সক্রিয় ভূমিকা পালন করেছে আইসিসি। এবার তা যাচ্ছে আইওসির কাছে।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, এলএ২৮ ক্রিকেটকে অলিম্পিক্সে রাখার সুপারিশ করায় আমরা খুশি। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এই সুপারিশই নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক। যা এক শতাব্দীরও বেশি অপেক্ষার পর ক্রিকেটকে অলিম্পিকে ঠাঁই করে দিতে চলেছে। ক্রিকেটকে বিবেচনার জন্য অলিম্পিক আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে আইসিসি।
ভারতে চলছে বিশ্বকাপ। ভারতের মাটি থেকেই অলিম্পিকে ক্রিকেট যোগ করার ঐতিহাসিক ঘোষণাটি হতে পারে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির এগজিকিউটিভ বোর্ড মিটিং বসছে মুম্বইয়ে। চলতি মাসের ১২ তারিখ শুরু হয়ে যা চলবে ১৪ তারিখ অবধি। সেখানেই অনুমোদিত হয়ে যেতে পারে ক্রিকেটকে অলিম্পিকে যুক্ত করার বিষয়টি।
গত ফেব্রুয়ারি মাসে আইওসি ২৮টি খেলাকে অলিম্পিকে যোগ করার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। তখন তার মধ্যে ক্রিকেটের নাম ছিল না। যদিও জুলাই মাসে ক্রিকেট-সহ ৯টি খেলাকে যুক্ত করার বিষয়ে পুনর্বিবেচনা শুরু হয়। যে পাঁচটিকে চূড়ান্ত করা হয়েছে তার বাইরেও দৌড়ে ছিল ব্রেক ডান্সিং, কারাটে, কিকবক্সিং ও মোটরস্পোর্ট।
এলএ২৮-এর সঙ্গে আইসিসির বৈঠকে প্রস্তাব দেওয়া হয় টি ২০ ফরম্যাটে ৬টি করে দলকে নিয়ে পুরুষ ও মহিলাদের ক্রিকেট অলিম্পিক্সে রাখার। নির্দিষ্ট দিনে আইসিসির দলগত টি ২০ ক্রমতালিকার প্রথম ৬টি স্থানে থাকা দেশই সুযোগ পাবে। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেটের একটি ম্যাচ হয়েছিল। ২ দিনে চার ইনিংস এই হিসেবে। প্রথম শ্রেণির ক্রিকেটের ধাঁচে সেই ম্যাচে গ্রেট ব্রিটেন সোনা জেতে ফ্রান্সকে হারিয়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications