'দাদা' সৌরভের দ্রুত আরোগ্য কামনায় সামিল বিরাট থেকে ধাওয়ান, বীরু থেকে ভাজ্জি, উদ্বিগ্ন শাস্ত্রীও

'দাদা' সৌরভের দ্রুত আরোগ্য কামনায় সামিল বিরাট থেকে ধাওয়ান, বীরু থেকে ভাজ্জি

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্র খানিকটা বিকল হলেও তাঁর শারীরিক অবস্থা যে স্থিতিশীল, তা জানিয়ে দিয়েছেন উডল্যান্ডস নার্সিংহোমের ডাক্তাররা। তবে ৪৮ বছরের মহারাজের হৃদপীণ্ডে স্টেন্ট বাসানো হয়েছে। আর তাতেই উদ্বেগ বেড়েছে ক্রিকেট মহলের। কপালে চিন্তার ভাঁজ নিয়ে 'দাদা' সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা।

বিরাট থেকে রাহানে

বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন টিম ইন্ডিয়ার বর্তমান নেতা বিরাট কোহলি। দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। বিরাট কোহলির অবর্তমানে অস্ট্রেলিয়ায় ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া অজিঙ্ক রাহানে এবং স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনও বিসিসিআই সভাপতি তথা 'দাদা'-র সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। মহারাজের আরোগ্য কামনা করে টুইট করেছেন ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ও ক্রুনাল পান্ডিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা ও বোলার ঝুলন গোস্বামী। বাংলা তথা ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এবং তাঁর সতীর্থ মনোজ তিওয়ারিও 'দাদা'-এর সুস্থতা কামনায় টুইট করেছেন।

প্রাক্তনীদের বার্তা

প্রাক্তন সতীর্থ মহারাজের আরোগ্য কামনা করলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা কামনায় টুইট করেছেন 'দাদা'-র ভরসা তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ, ব্যাটসম্যান মহম্মদ কাইফ, ভিভিএস লক্ষ্মণ, অফ স্পিনার হরভজন সিং ও ফাস্ট বোলার ইরফান পাঠান। টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটসম্যান গৌতম গম্ভীর, সুরেশ রায়না দাদার আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন।

আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির বার্তা

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছে আইপিএল ২০২০-এর চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৯ সালের আইপিএলে যে দলের মেন্টর পদে নিযুক্ত ছিলেন মহারাজ, সেই দিল্লি ক্যাপিটালসও 'দাদা'-র জন্য প্রার্থনা করেছেন। অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের আরোগ্য কামনা করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। প্রাক্তন অধিনায়কের জন্য প্রার্থনা করেছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

আন্তর্জাতিক স্তরেও উদ্বেগ

বিসিসিআইয়ের পাশাপাশি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের জন্য উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বন্ধু কিংবদন্তি ওয়াকার ইউনিস 'দাদা'-র আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন।

রবি শাস্ত্রীর টুইট

খাতায়-কলমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম প্রতিপক্ষ তথা ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী বিসিসিআই সভাপতির অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়েছেন। মহারাজের দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+