দেশবাসীকে প্রজাতন্ত্র দিবেসের শুভেচ্ছা জানালেন বিরাট-সচিন সহ এই তারকা ক্রিকেটাররা
দেশবাসীকে প্রজাতন্ত্র দিবেসের শুভেচ্ছা জানালেন বিরাট-সচিন সহ এই তারকা ক্রিকেটাররা
সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই বিশেষ দিনটিকে উপলক্ষ্য করে সেজে উঠেছে গোটা দেশ। রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড থেকে শুরু করে কোভিড বিধি মেনে প্রত্যেকটি রাজ্যে বর্ণঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে, ভারত এক গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়। ভারতবাসীর কাছে প্রজাতন্ত্র দিবস কোনও উৎসবের থেকে কম নয়। এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের বিশিষ্ঠরা। এক ঝলকে দেখে নিন সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি সহ অন্যান্য ক্রিকেটাররা।
|
বিরাট কোহলি
ভারতীয় দলের সদ্য প্রাক্তন অধিনায়ক টুইটে লিখেছেন, "প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই সকলকে। একজন ভারতীয় হিসেবে গর্বিত।"
|
সচিন তেন্ডুলকর
বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের সম্মান পাওয়া সচিন দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তায় বলেছে, "আপনাদের সকলকে ২০২২ প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের দিনেই ১৯৫০ সালে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। যা দেশের আইন, অধিকার সহ বিভিন্ন বিষয়ে কথা বলে। এর কারণেই আমাদের দেশ এগিয়ে চলেছে। তবে আজ আমি এক অন্য অধিকারের বিষয়ে কথা বলবো। খেলার অধিকার। যা জাতিসংঘের শিশু অধিকার বিষয়টিতে উল্লেখ করা হয়েছে এবং ভারত তা মেনেও নিয়েছে।"
|
রবীন্দ্র জাডেজা
আমার সহ নাগরীকদের জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। দেশের বৈচিত্র, প্রাণবন্ততা এবং সংস্কৃতি নিয়ে গর্বিত। জয় হিন্দ।
|
হরভজন সিং
সকল ভারতবাসীকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা।
|
ভিভিএস লক্ষ্ণণ
৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা প্রতি ভারতবাসীকে। বৈচিত্রই আমাদের সৌন্দর্য্য এবং প্রত্যেকের সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য কামনা করি। জয় হিন্দ।
|
গৌতম গম্ভীর:
অগুণিত মানুষের জীবনের বিনিময়ে আমরা প্রতিটা জীবন রক্ষার অধিকার অর্জন করেছি। এটাকে উপভোগ করো। শুভ প্রজাতন্ত্র দিবস।
|
কে এল রাহুল
আমার সহ ভারতবাসীদের জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমাদের দেশ অনেক উন্নতি এবং সমৃদ্ধি লাভ করুক। জয় হিন্দ।
|
ইরফান পঠান
দাদা ইউসুফ পঠানের সঙ্গে একটি ছবি শেয়ার করি ইরফান দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে। এই মুহূর্তে লেডেন্ডস লিগ ক্রিকেটে, ইন্ডিয়া মহারাজার হয়ে খলতে ওমানে রয়েছেন ইরফান এবং ইউসুফ দুই ভাই।












Click it and Unblock the Notifications