রোহিতকে বাদ দিয়ে তীব্র রোষের মুখে বিসিসিআই, নোংরা রাজনীতির অভিযোগ!

রোহিতকে বাদ দিয়ে রোষের মুখে বিসিসিআই, নোংরা রাজনীতির অভিযোগ!

সহ অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই অস্ট্রেলিয়াগামী ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই। আর তাতেই ক্রিকেট প্রেমীদের রোষের মুখে পড়তে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরকে। রোহিতকে নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। কিছু বিশেষ ক্রিকেটারকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

বাদ রোহিত শর্মা

বাদ রোহিত শর্মা

আইপিএল ২০২০ চলাকালীনই পায়ের পেশীতে চোট পান মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। পরপর দুই ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইতিমধ্যে অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে রোহিতকে বাদ দেওয়া হয়। হিটম্যানের ফিটনেসকেই কারণ হিসেবে দেখানো হয়।

মুম্বইয়ের নেটে রোহিত

মুম্বইয়ের নেটে রোহিত

একদিকে যখন ফিটনেসের কারণে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে রোহিত শর্মাকে, ঠিক তখনই দুবাইতে মুম্বই ইন্ডিয়ান্সের নেটে ব্যাট করতে দেখা গিয়েছে অধিনায়ককে। হিটম্যান খুব শীঘ্রই মাঠে নামবেন বলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিবিরের তরফে জানানো হয়েছে।

ক্ষিপ্ত ক্রিকেট প্রেমীরা

ক্ষিপ্ত ক্রিকেট প্রেমীরা

রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের নেটে ব্যাট করতে দেখে বিসিসিআইকে আক্রমণ করে বসেছেন নেটিজেনরা। অভিযোগ, কোনও কারণ ছাড়াই হিটম্যানকে অস্ট্রেলিয়াগামী ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। রোহিত বিসিসিআই-এর নোংরা রাজনীতির শিকার বলেও দাবি করেছেন নেটিজেনরা। জাতীয় দলে কিছু বিশেষ ক্রিকেটারকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

চলতি আইপিএলে রোহিতের পারফরম্যান্স

চলতি আইপিএলে রোহিতের পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ২৬০ রান করেছেন রোহিত শর্মা। তাতে সামিল রয়েছে দুটি অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ৮০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+