বেঙ্গালুরুতে পুলিশের জালে বিশাল ক্রিকেট বেটিং চক্র, গ্রেফতার ১০

বেঙ্গালুরুতে পুলিশের জালে বিশাল ক্রিকেট বেটিং চক্র

ভারত বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচগুলিকে ঘিরে বেটিং চক্র চালানোর অভিযোগে বেঙ্গালুরু থেকে দশ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে নগদ ৮৭,২০০ টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বেঙ্গালুরুতে পুলিশের জালে বিশাল ক্রিকেট বেটিং চক্র, গ্রেফতার ১০

যদিও বেঙ্গালুরুতে এমন ঘটনা নতুন নয়। গত বছরের সেপ্টেম্বরে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ চলার সময় বেঙ্গালুরু থেকে বেটিং চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে নগদ ৪১ লাখ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। গত শুক্রবার উত্তরপ্রদেশের এলাহাবাদের রানি মান্ডি এলাকা থেকে ক্রিকেট বেটিং চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ২.১৫ লাখ টাকাও বাজেয়াপ্ত করা হয়।

সবকটি ঘটনা জুড়ে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন বিশাল ক্রিকেট বেটিং চক্রের খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতেই বেঙ্গালুরু থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গত ১৯ জানুয়ারি ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া ওয়ান ডে ম্য়াচে ক্রিকেট বেটিং চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা নিজেদের অপরাধ কবুল করেছে এবং তাদের কাছ থেকে ২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+