স্মিথ-ওয়ার্নারদের আইপিএল খেলার পরামর্শ ক্রিকেট অস্ট্রেলিয়ার! অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ!

স্মিথ-ওয়ার্নারদের আইপিএল খেলার পরামর্শ ক্রিকেট অস্ট্রেলিয়ার! অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ!

চলতি বছর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কোনও সম্ভাবনা নেই, তা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মনোভাবেই স্পষ্ট। কারণ তারা দেশের ক্রিকেটারদের বিশ্বকাপের পরিবর্তে আইপিএল খেলার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও করোনা ভাইরাসের আবহে আইপিএল আয়োজন করার ব্যাপারে ততটা নিশ্চিত নয় বিসিসিআই।

কী বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া

কী বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া

সূত্রে মারফত জানা গিয়েছে, করোনা ভাইরাসের আবহে চলতি বছর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না, তা ধরেই নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সে কারণেই ওই সংস্থা দেশের ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলেছে বলেও খবর পাওয়া গিয়েছে।

যেখানেই হোক আইপিএল খেলবেই স্মিথরা

যেখানেই হোক আইপিএল খেলবেই স্মিথরা

সূত্রে মারফত জানা গিয়েছে, করোনা ভাইরাসের জেরে যেখানেই আইপিএল হোক, সেখানেই ক্রিকেটারদের টুর্নামেন্ট খেলার জন্য পাঠাতে রাজি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর শেষে স্টিভ স্মিথরা আইপিএল খেলতে পারে বলে জানানো হয়েছে।

আইপিএলের সম্ভাবনা

আইপিএলের সম্ভাবনা

করোনা ভাইরাসের আবহে ভারতে আদৌ আইপিএল হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এহেন পরিস্থিতিতে শ্রীলঙ্কা, সৌদি আরব এবং নিউজিল্যান্ড তাদের দেশে টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এ ব্যাপারে বিসিসিআইয়ের কাছে আবেদনও করেছে ওই তিন দেশ। যদিও এই ইস্যুতে বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

আইপিএল ভারতে হোক, তা মনপ্রাণ দিয়ে চান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, ভারতকে সামনে রেখেই টুর্নামেন্টের গুটি সাজাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিকল্প ভাবনা করতেও বিসিসিআই প্রস্তুত বলে জানিয়েছেন মহারাজ।

চলতি সপ্তাহেই বিশ্বকাপ নিয়ে ফয়সলা

চলতি সপ্তাহেই বিশ্বকাপ নিয়ে ফয়সলা

সূত্রের খবর, চলতি সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট এ বছরের মতো স্থগিত হয়ে যেতে পারে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+