IND vs PAK: ডনের দেশের ভারত-পাকিস্তান সিরিজ! ফের চালু হবে এশিয়ার দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট?

দিল্লি-ইসলামাবাদের কূটনৈতিক কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। নিরপেক্ষ দেশেও এই সিরিজ আয়োজন করা সম্ভব হয়নি। এবার ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া। সেদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে ইচ্ছুক যদি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে এই সিরিজ খেলার ব্যাপারে একমত থাকে।

IND vs PAK

চলতি বছরের নভেম্বরে একই সময়ে অস্ট্রেলিয়া অবস্থান করবে ভারত-পাকিস্তান দুই দলই। আসন্ন গ্রীষ্মের জন্য অজিদের সূচি প্রকাশ করেছে সিএ। সূচি অনুযায়ী অজিদের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সমান তিন ম্যাচের ওয়ানডে এবং টি২০ খেলবে পাকিস্তান। চার দিন পরে ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ।

ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে, তাদের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২-১৩ সালে, দুই প্রতিবেশী দেশের মধ্যে ম্যাচগুলি এখন আইসিসি ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ। এই পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া আগ্রহী এশিয়ার দুই চির প্রতিপক্ষ দলের মধ্যে সিরিজ নিজেদের দেশে আয়োজন করতে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২২ সালের টি২০ বিশ্বকাপের ম্যাচে যেখানে ৯০,২৯৩ জন দর্শক মাঠ উপস্থিত ছিলেন, মেলবোর্ন ক্রিকেট ক্লাব এবং ভিক্টোরিয়ান সরকারের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া কথা বলেছিল যে তারা দ্বিপাক্ষিক ম্যাচ আয়োজন করতে আগ্রহী।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, 'ক্রিকেট প্রেমীরা ভারত পাকিস্তানের মতো উত্তেজনাপূর্ণ সিরিজ দেখতে চায়। সুযোগ পেলে আমরা সেটা আয়োজন করতে চাই। ভারত পাকিস্তানের মধ্যে আয়োজক করার বিষয়ে আমরা খুবই উত্তেজিত। যদি আমরা সাহায্য করতে পারি, এটি দুর্দান্ত। কিন্তু আমি অনেক দিক দিয়েই মনে করি, এটা একটা দ্বিপাক্ষিক সিরিজ। এটা সত্যিই অন্যদের জন্য এটি ঘটতে পারে,"

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহি নিক হকলি আরও বলেন, 'মেলবোর্নের ভারত-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচে যারা এখানে উপস্থিত ছিল তাদের কাছে এটি খুবই স্মরণীয় একটি ঘটনা। মানুষ এ ধরনের প্রতিদ্বন্দ্বীতা দেখতে চায়।আমরাও এ ধরনের আয়োজন করতে পারলে খুবই খুশি হব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+