ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাচিত দশকের সেরা টেস্ট একাদশের নেতা বিরাট

ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাচিত দশকের সেরা টেস্ট একাদশের নেতা বিরাট

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, তা যে ক্রিকেট সৌজন্যে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি, প্রমাণ হল আরও একবার। তাদের বিচারে এই দশকের সেরা টেস্ট দল নির্বাচন করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলের নেতা বাছা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে।

অধিনায়ক বিরাট, দলে স্মিথ ও উইলিয়ামসন

অধিনায়ক বিরাট, দলে স্মিথ ও উইলিয়ামসন

ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাচিত এই দশকের সেরা টেস্ট দলে একই সঙ্গে রয়েছেন এই প্রজন্মের ক্রিকেট আইকন বিরাট কোহলি, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন। রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও। দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে বিরাটকে।

ওপেনে কারা

ওপেনে কারা

এই টেস্ট দল জায়গা পাওয়া ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা বাঁ-হাতি লেজেন্ড আলেস্টার কুককে ওপেনিং ব্যাটসম্যান নির্বাচন করা হয়েছে। তাঁর পার্টনার টেস্টে সদ্য ৩৩৫ রান করা অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

ফার্স্ট ও সেকেন্ড ডাউন

ফার্স্ট ও সেকেন্ড ডাউন

সাধারণত টিম ইন্ডিয়াতে খেলার সময় তিন কিংবা চার নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাচিত এই দশকের সেরা টেস্ট একাদশে তাঁর পরিবর্তে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ব্যাট করতে নামার সুযোগ দেওয়া হয়েছে। চার নম্বরে নামবেন এই মুহূর্তে বিরাট কোহলির অন্যতম প্রতিদ্বন্দ্বী স্টিভ স্মিথ।

পাঁচে বিরাট

পাঁচে বিরাট

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি নামবেন পাঁচ নম্বরে। ছয় নম্বরে নামবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা লেজেন্ড এবি ডিভিলিয়ার্স।

৭ থেকে ১১

৭ থেকে ১১

ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাচিত এই দশকের সেরা টেস্ট একাদশে সাত নম্বরে নাম রয়েছে ইংল্যান্ডের অল-রাউন্ডার বেন স্টোকসের। দক্ষিণ আফ্রিকার লেজেন্ড ডেল স্টেইন, ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন ও অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+