বাংলাদেশ সফর জারি অস্ট্রেলিয়ার, বোর্ডের লাভের অঙ্কে হকদার হলেন অজি ক্রিকেটাররা
মিটতে চলেছে লম্বা সময় ধরে চলা মাইনে সংক্রান্ত বিবাদ। ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটারার পেলেন সমাধান সূত্র
কেটে গেল ধোঁয়াশা। ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটারদের চলতে থাকা মাইনে সংক্রান্ত বিবাদে মিলল রফাসূত্র। অজি ক্রিকেট বোর্ড নিজেদের লভ্যাংশের ৩০ শতাংশ ক্রিকেটারদের দিতে রাজি হয়েছে। যা আগামী পাঁচ বছরে ৫০০ মিলিয়ন ডলার হওয়ার সম্ভবনা। ভারতীয় মুদ্রায় টাকার হিসেবে প্রায় ৩২০ কোটি টাকা।
প্রায় একমাস ধরে চলতে থাকা ডেডলক ভাঙল। কিছুদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জেমস সাদারল্যান্ড জানিয়েছিলেন তাঁরা এই অচলাবস্থা দীর্ঘদিন মেনে নেবেন না। এমনকি এও বলেছিলেন শীঘ্রই রফাসূত্র না বেরোলে আইনি পথে হাঁটবেন তাঁরা। অন্যদিকে জুলাই মাস থেকে বোর্ড চুক্তি -র পুনর্নবীকরণ না করায় প্রায় ২৩০ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেকার অবস্থায় ছিলেন।
কিন্তু বিদ্রোহের রাস্তা থেকে সরে আসেননি তাঁরা। টাকা পয়সা সংক্রান্ত গন্ডগোলে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে সিরিজ পরিত্যক্ত হয়। এরপর সামনে ছিল বাংলাদেশ সিরিজ। অগাস্টের ১৮ তারিখ থেকে ঢাকায় শুরু টেস্ট। তাতেও খেলতে রাজি হননি ক্রিকেটাররা। সামনে ভারত সফর , তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া বিরোধ মেটাতে বদ্ধপরিকর ছিল।
James Sutherland confirms the Bangladesh tour will proceed as planned.
WATCH LIVE: https://t.co/QfpRQkDv4S pic.twitter.com/g3G9yc5QcP
— cricket.com.au (@CricketAus) August 3, 2017
Click it and Unblock the Notifications