দোষীদের কড়া শাস্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার, নির্বাসিত স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নির্বাসন দিল ক্রিকেট অস্ট্রেলিয়া, ৯ মাসের নির্বাসন ক্যামেরন ব্যানক্রফটের। 
 
যে রকম জল্পনা ছিল তাই হল। নির্বাসিত হলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। এক বছরের নির্বাসিত হলেন স্মিথ, ওয়ার্নার। আর ন'মাসের নির্বাসন ব্যানক্রফটের।

দোষীদের কড়া শাস্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার, নির্বাসিত স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট

একদিন আগেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটকে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে তারা টেস্ট সিরিজে নেই সেটা জানা ছিলই। পাশাপাশি সারা দুনিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রাক্তন তারকারাও বল বিকৃতির ঘটনায় ধিক্কার জানান। তখনই বোঝা গিয়েছিল এবার পার পাবেন না এই কলঙ্কিত ত্রয়ী।

ক্রিকেট অস্ট্রেলিয়া -র অন্তর্তদন্তে - র সব কিছু এখনও প্রকাশ্যে না এলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টিগ্রিটি হেড ইয়াইন রয় পুরো বিষয়টির সত্যতা খুঁজে পেয়েছেন। স্মিথ-ওয়ার্নার- ব্যানক্রফট ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যবহারবিধির ২.৩.৫ ধারা ভেঙেছেন। যাতে ক্রিকেটের স্পিরিটের পক্ষে ক্ষতিকারক ও খেলার আগ্রহের প্রতি ক্ষতিকারক ও খেলাকে রুদ্ধ করার মতো কাজ করেছেন।

দোষীদের কড়া শাস্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার, নির্বাসিত স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট

কেপটাউন টেস্টে বল বিকৃতি কান্ডে শাস্তি হিসেবে আইসিসি আগেই অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছিল। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলা হত না তাঁর। কিন্তু বাকি দুই অভিযুক্ত ব্যানক্রফট ও ওয়ার্নারকে নির্বাসনের সাজা শোনায়নি তারা।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, 'কেপটাউনে যেভাবে গত শনিবার ঘটনা ঘটেছে তা নিয়ে অস্ট্রেলিয়ান ফ্যানদের রাগ ও হতাশা বুঝতে পারছি।'

দোষীদের কড়া শাস্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার, নির্বাসিত স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট

'ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী অস্ট্রেলিয়ার সকলের কাছে। যেভাবে ঘটনা ঘটেছিল তাতে দেশের অসংখ্য ছোট যারা এই ক্রিকেটারদের আইডল মনে করে তাতে দুঃখিত। '

দোষীদের কড়া শাস্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার, নির্বাসিত স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট

'আমি ক্রিকেট সাউথ আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকান ফ্যানদের কাছেও ক্ষমাপ্রার্থী। তাদের একটা দারুণ সিরিজ ঢেকে গেল এই কলঙ্কে তার জন্যেও ক্ষমাপ্রার্থী। '

দোষীদের কড়া শাস্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার, নির্বাসিত স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট

'এটা টেকনিক্যাল পদ্ধতির চেয়েও বড় ভুল বলে আমরা বুঝতে পেরেছি। পাশাপাশি ব্যবহার বিধির বিভিন্ন ধারাকে আঘাত করা হয়েছে। অস্ট্রেলিয়ানরা নিজেদের ক্রিকেট দলকে নিয়ে গর্ব অনুভব করে সেটা করবে কিনা সেটাও বিচার্য্য। '

দোষীদের কড়া শাস্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার, নির্বাসিত স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট

'তদন্ত এখনও শেষ হয়নি। প্রাথমিক তদন্ত নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গে কথা হয়েছে। '

দোষীদের কড়া শাস্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার, নির্বাসিত স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট

তিন কলঙ্কিত ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তকারী দলে ছিলেন চেয়ারম্যান ডেভিড পিভির, আর্ল এডিংস, ডক্টর বব এভ্রি, জন হার্ডেন, টনি হ্যারিসন, জ্যাকি হে, মিচেল ট্রেন্ডেনিক এবং প্রাক্তন ক্রিকেটার মার্ক টেলর ও মাইকেল ক্যাসপ্রোইচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+