Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএলের আগে আজ সিপিএল ফাইনালে নাইট রাইডার্স,রেকর্ডের সামনে কিং খানের দল, ভারতীয় সময় ম্যাচ কখন

আইপিএলের আগে আজ সিপিএল ফাইনালে নাইট রাইডার্স,রেকর্ডের সামনে কিং খানের দল,ভারতীয় সময় ম্যাচ কখন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে আজ সেন্ট লুসিয়া জুকসের বিরুদ্ধে মাঠে নামছে শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। সেমিফাইনালে প্রতিপক্ষ জ্যামাইকা তালাওয়াসকে হেলায় হারিয়ে ফাইনালে উঠেছে কিং খানের দল৷ অন্যদিকে ফাইনালে নাইটদের প্রতিপক্ষ সেন্ট লুসিয়া জুকস সেমিতে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পায়। আজ হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ফ্যানেদের প্রহর গোনা শুরু।

সিপিএলের ইতিহাসে রেকর্ডের সামনে কিং খানের দল

সিপিএলের ইতিহাসে রেকর্ডের সামনে কিং খানের দল

নাইট রাইডার্স সিপিএল ইতিহাসের প্রথম দল, যাদের সামনে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রয়েছে৷ লিগে এবছর কিং খানের ত্রিনবাগো নাইট রাইডার্স দল সব ক'টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছছে। ২০২০-র সিপিএল আসরে নাইটরা টানা ১১টি ম্যাচ জিতেছে।

সিপিএল ফাইনালে আইপিএল কানেকশন

সিপিএল ফাইনালে আইপিএল কানেকশন

প্রসঙ্গত আজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে ওঠা দুই দলের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সম্পর্ক রয়েছে। ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিকানা কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের হাতে রয়েছে। অন্যদিকে সেন্ট লুসিয়া জুকসদের মালিকানা রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে৷

ফাইনালে একশো শতাংশ জয়ের রেকর্ড নাইট রাইডার্সের

ফাইনালে একশো শতাংশ জয়ের রেকর্ড নাইট রাইডার্সের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনবার ফাইনাল খেলে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। লিগের ইতিহাসে ফাইনাল উঠলে ম্যাচ হারে না ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএল এবছর অষ্টম বছরে পা রেখেছে। আগের সাত মরসুমে তিনবার ফাইনাল খেলেছে নাইট রাইডার্স। ফাইনালে ঈর্ষণীয় রেকর্ড ত্রিনবাগোর। তিনবার ফাইনাল খেলে শাহরুখের দল (২০১৫, ২০১৭ ও ২০১৮ সালে) তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে।

ভারতীয় সময় ম্যাচ কখন দেখবেন

ভারতীয় সময় ম্যাচ কখন দেখবেন

ভারতীয় সময় সন্ধ্যে ৭.৩০ মিনিটে টিভিতে স্টার স্পোর্টস ২ ও অনলাইনে হট স্টার অ্যাপে ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া জুকসের মধ্য়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচটি দেখা যাবে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+