সিপিএল ২০২০ : অসম্ভবকে সম্ভব করলেন বিধ্বংসী পোলার্ড, টানা ষষ্ঠ জয় নাইটদের

সিপিএল ২০২০ : অসম্ভবকে সম্ভব করলেন বিধ্বংসী পোলার্ড, টানা ষষ্ঠ জয় নাইটদের

অসম্ভবকে সম্ভব করল কাইরন পোলার্ডের অতিমানবিক ইনিংস। নিশ্চিত হার শুধু বাঁচানোই নয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইজেন্টসকে হারিয়ে ক্যারিবিান প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচ জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে শাহরুখ খানের দল। সমপরিমাণ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে জেসন হোল্ডার নেতৃত্বাধীন ট্রাইেডেন্টস।

সিপিএল ২০২০ : অসম্ভবকে সম্ভব করলেন বিধ্বংসী পোলার্ড, টানা ষষ্ঠ জয় নাইটদের

পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে বার্বাডোজ ট্রাইডেন্টস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে ৪৭ রান করেন জনসন চার্লস। ৪২ রান করেন কে মায়েরস। নাইট শিবিরের হয়ে ২টি করে উইকেট নেন এ হোসেন, জে সেলাস ও সিকান্দার রাজা। এক উইকেট নেন ফওয়াদ আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ত্রিনবাগো নাইট রাইডার্স। মাত্র ৩৬ রানে চার উইকেট হারায় শাহরুখ খানের দল। যদিও অন্যদিকে ৩২ রানের লড়াকু ইনিংস খেলেন নাইটদের ওপেনার লেন্ডল সিমন্স। প্রায় হারতে বসা ম্যাচকে টেনে তুলতে অতিমানবিক পারফরম্যান্স দেন অধিনায়ক কাইরন পোলার্ড। ২৮ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসে ৯টি ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। ম্যাচের শেষ ওভারে পোলার্ড রান আউট হয়ে গেলেও ছক্কা হাঁকিয়ে নাইটদের ম্যাচ জেতান কে পিয়েরে।

বার্বাডোজ ট্রাইডেন্টেসের হয়ে সর্বাধিক ২ উইকেট নেন অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন কাইরন পোলার্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+