সিপিএল ২০২০ : সাতে সাতের প্রেক্ষাপটে অপ্রতিরোধ্য নাইট, জামাইকার বিরুদ্ধে বড় জয় পোলার্ডদের
সিপিএল ২০২০ : সাতে সাতের প্রেক্ষাপটে অপ্রতিরোধ্য নাইট, রাসেল ক্যারিশমাতেও অস্তিমিত জামাইকা
সাতে সাত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জিতেই চলেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে জামাইকা তালাওয়াসকে ১৯ রানে হারালেন কাইরন পোলার্ডরা। তিন ম্যাচ পর ফের বাইশ গজে নেমেই ব্যাটে-বলে তাক লাগালেন সুনীল নারিন। সাত ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানেই অবস্থান করছেন নাইটরা। অন্যদিকে সম পরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে জামাইকা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জামাইকা তালাওয়াস। সেই সিদ্ধান্তকে ভুল বলে প্রমাণ করে ত্রিনবাগো নাইট রাইডার্স। দলের দুই ওপেনারের মধ্যে ৩২ রানের পার্টনারশিপ হয়। ১১ বলে ২৯ রান করে আউট হন সুনীল নারিন। ২৫ রান করেন লেন্ডল সিমন্স। নাইটদের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন কলিন মুনরো। দারুণ প্রহারে জামাইকার বোলিং লাইন-আপকে ছিন্নভিন্ন করেন কিউয়ি ব্যাটসম্যান। ১০টি চার ও একটি ছক্কা আসে মুনরোর ব্যাট থেকে।
শেষদিকে ১৬ বলে ৩৩ রাানের ঝড়ো ইনিংস খেলেন নাইট অধিনায়ক কাইরন পোলার্ড। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে শাহরুখ খানের দল। জামাইকার তালাওয়াসের হয়ে সর্বাধিক ২ উইকেট নেন কার্লোস ব্রাথওয়েট।
১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলের মুখ্য তারকা আন্দ্রে রাসেলের ব্যাট থেকে ঝড়ো ইনিংস আশা করেছিলেন জামাইকার ফ্যানরা। তাঁদের অবশ্য নিরাশ করলেন না ক্যারিবিয়ান অল-রাউন্ডার। ২৩ বলে ৫০ রানের অপরাজিত ইনিংসে ৫টি চার ও চারটি ছক্কা হাঁকালেন। তবে চেষ্টা করেও দলের ভরাডুবি আটকাতে পারলেন না রাসেল। কিছুটা লড়লেন ওপেনার গ্লেন ফিলিপ (৪১)। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে জামাইকা।
ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক ২ উইকেট নেন ফওয়াদ আহমেদ। একটি করে উইকেট নেন আকেইল হোসেন, খারি পিয়েরে, সুনীল নারিন ও ডোয়েন ব্র্যাভো। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পান কলিন মুনরো।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications