সিপিএল ২০২০: চ্যাম্পিয়ন হওয়া থেকে এক কদম দূরে নাইট রাইডার্স, ফাইনালে ঈর্ষণীয় রেকর্ড ব্র্যাভোদের

সিপিএল ২০২০: চ্যাম্পিয়ন হওয়া থেকে এক কদম দূরে নাইট রাইডার্স, ফাইনালে ঈর্ষণীয় রেকর্ড ব্র্যাভোদের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থবার ট্রফি জেতার থেকে এক কদম দূরে ত্রিনবাগো নাইট রাইডার্স। চলতি মরসুমে স্বপ্নের ফর্মে রয়েছে কাইরন পোলার্ডের দল। লিগে একটিও ম্যাচ না হেরে নাইট রাইডার্স এবছর ফাইনালে পৌঁছেছে।

লিগে টানা ১১ ম্যাচ জয়

লিগে টানা ১১ ম্যাচ জয়

চলতি মরসুমের সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স দল, টানা ১১টি ম্যাচ জিতেছে। গ্রুপ পর্বের ১০ম্যাচের ১০টি জয় পেয়ে নাইট রাইডার্স ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ছিল। এরপর সেমিফাইনালে জ্যামাইকা তালাওয়াসকে হারিয়ে ফাইনালে উঠেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা

ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা

ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্স দল সেন্ট লুসিয়া জুকসের বিরুদ্ধে খেলতে নামবে। সেমিফাইনালে জুকস গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সকে হারিয়েছে।

ফাইনালে ঈর্ষণীয় জয়ের রেকর্ড

ফাইনালে ঈর্ষণীয় জয়ের রেকর্ড

লিগের ইতিহাসে ফাইনাল উঠলে ম্যাচ হারে না ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএল এবছর অষ্টম বছরে পা রেখেছে। আগের সাত মরসুমে তিনবার ফাইনাল খেলেছেন নাইট রাইডার্স। ফাইনালে ঈর্ষণীয় রেকর্ড ত্রিনবাগোর। তিনবার ফাইনাল খেলে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে নাইট রাইডার্স।

ত্রিনবাগো নাইট রাইডার্স দলের চ্যাম্পিয়ন হওয়ার পরিসংখ্যান

ত্রিনবাগো নাইট রাইডার্স দলের চ্যাম্পিয়ন হওয়ার পরিসংখ্যান

২০১৫ সালে ফাইনালে ট্রাইডেন্সকে হারিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ২০১৭ সালে নাইট রাইডার্স সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসকে ফাইনালে হারিয়ে ট্রফি জেতে। পরের বছর গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে ডোয়েন ব্র্যাভোরা তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হয়।

প্রথম বার ফাইনালে জুকস

প্রথম বার ফাইনালে জুকস

অন্যদিকে ড্যারেন স্যামির অধিনায়কত্বে এই প্রথমবার সিপিএল ফাইনালে উঠেছে সেন্ট লুসিয়া জুকস। প্রথমবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলে বড় চমক দিতে পারে এই ফ্র্যাঞ্চাইজি।

ভারতীয় সময়ে কখন, কোথায় ম্যাচ দেখবেন

ভারতীয় সময়ে কখন, কোথায় ম্যাচ দেখবেন

ভারতীয় সময়ে বৃহস্পতিবার সন্ধ্যে ৭.৩০ মিনিটে ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া জুকসের মধ্য়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ হবে। টিভিতে স্টার স্পোর্টস ২ ও অনলাইনে হট স্টার অ্যাপে ম্যাচটি দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+