সিপিএল ২০২০: ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা? দ্বিতীয় সেমিফাইনালে ফল কী
সিপিএল ২০২০: ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিপক্ষ কারা? দ্বিতীয় সেমিফাইনালে ফল কী
মঙ্গলবার সিপিএলের ২০২০-র দ্বিতীয় সেমিফাইনালে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে চলে গেল সেন্ট লুসিয়া জুকস। ফাইনালে এবছর সিপিএলে টানা ১১টি ম্যাচ জিতে অপ্রতিরোধ্য থাকা ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে জুকস।

টস জিতে জুকসের অধিনায়ক ড্যারেন স্যামি ফিল্ডিং নেন। এবছর গোটা টুর্নামেন্ট জুড়েই জুকসের বোলিং নজর কেড়েছে। সেমিফাইনালেও সেই দাপট ধরে রাখল জুকস। বোলারদের দাপটে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সকে ১৩.৪ ওভারে অলআউট করে জুকস। গায়না অ্যামাজন দল মাত্র ৫৫ রানে অলআউট হয়েছে।
দলের হয়ে বাঁ-হাতি ওপেনার সিমরন হেটমারের সর্বোচ্চ ২৫ রান করেছেন। বাকিদের মধ্য়ে নিকোলাস পুরান ১১ ও ক্রিস গ্রিন ১১ রান জুড়তে পারেন। বাকিরা কেউই সম্মানজনক রান করতে পারেননি।
জুকসের হয়ে বল হাতে অন্যদিকে স্কট কুগেলিন ২ওভারে ১২ রান খরচে ২টি উইকেট নিয়েছেন। শুধু কুগেলিন নয় দলের স্পিন বিভাগ দারুণ বল করে। দুই আফগান স্পিনার নবি ও জাহির নিজেদের মধ্য়ে ৩টি উইকেট ভাগ করে নেন। রস্টন চেজ ২টি উইকেট নিয়েছেন।
ফাইনালে যাওয়ার জন্যে ৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে এরপর কোন উইকেট না হারিয়ে ৪.৩ ওভারে ম্যাচ জিতে নিয়েছে জুকস। সেন্ট লুসিয়ার হয়ে কর্ণওয়াল ৩২ ও মার্ক দেওয়াল ১৯ রান করে ম্যাচ জিতিয়ে দেন।












Click it and Unblock the Notifications