সিপিএল ২০২০ : নবির ৫ উইকেটে সেন্ট কিটসকে হেলায় হারাল সেন্ট লুসিয়া
সিপিএল ২০২০ : নবির ৫ উইকেটে সেন্ট কিটসকে হেলায় হারাল সেন্ট লুসিয়া
আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবির দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটট্রিয়টসকে হেলায় হারাল সেন্ট লুসিয়া স্টারস। এই জয়ের ফলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখলেন ড্যারেন স্যামিরা। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে সেন্ট লুসিয়ার সংগৃহীত পয়েন্ট ৮। অন্যদিকে পরপর ম্যাচ হারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটট্রিয়টস সিপিএলে ৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ স্থানে অবস্থান করছে।

পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালের ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সেন্ট লুসিয়ার অধিনায়ক ড্যারেন স্যামি। তাঁর এই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা অল-রাউন্ডার মহম্মদ নবিকে শুরুতে বল করতে ডেকে আরও এক মাস্টার স্ট্রোক নেন স্যামি। প্রথম ওভারেই সেন্ট কিটসের অস্ট্রেলিয় ওপেনার ক্রিস লিন (০) ও ফার্স্ট ডাউন নিক কেলির (০) উইকেট নিয়ে খেলা সেন্ট কিটসের দিকে ঘুরিয়ে দেন আফগান কিংবদন্তি। পরে সেন্ট কিটসের দ্বিতীয় ওপেনার এভিন লুইস (১), উইকেটরক্ষক দীনেশ রামদিন (৯) ও সোহেল তানবীরকে (১২) সাজঘরে ফিরিয়ে নিজের দলের জয় কার্যত নিশ্চিত করেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রান তোলেন রায়াদ এমরিটের দল।
জবাবে ব্যাট করতে নাম সেন্ট লুসিয়া স্টারসের ওপেনিং জুটিতে ৩০ রান ওঠে। ১১ বলে ২৬ রান করে আউট হন রাহকিম কর্নওয়াল। ১৭ বলে ১৬ রান করেন দ্বিতীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার। ড্যারেন স্যামির দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জারদান। ২৭ রান করেন রস্টন চেজ। ১৪.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট লুসিয়া স্টারস। সেন্ট কিটসের হয়ে ৩ উইকেট নেন ইমরান খান। ম্যাচের সেরা ক্রিকেটার হন সেন্ট লুসিয়ার মহম্মদ নবি।












Click it and Unblock the Notifications