ব্যাটে-বলে দুরন্ত নবি,সেন্ট কিটসকে হারিয়ে সিপিএলে টানা দ্বিতীয় জয় জুকসের

ব্যাটে-বলে দুরন্ত নবি,সেন্ট কিটসকে হারিয়ে সিপিএলে টানা দ্বিতীয় জয় জুকসের

শনিবাসরীয় সিপিএল মহারণে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল জুকস। ড্যারেন স্যামির দল ম্যাচ জিতল ১০ রানে। প্রথম ম্যাচ হারের পর এই নিয়ে সিপিএলে টানা দুই ম্যাচ জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন জুকসের।

জুকসের স্কোর

টস জিতে নেভিস প্যাট্রিয়স অধিনায়ক রায়াদ এমরিট এদিন স্যামির জুকসকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছে জুকস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্যামির দল ১৭২ রান তোলে। দলের হয়ে ওপেনার আন্দ্রে ফ্লেচার ৩৩ বলে ঝড়ো ৪৬ রান করেন। ফ্লেচারের ইনিংস ৬টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো। এছাড়া আফগান অলরাউন্ডার মহম্মদ নবিও দারুণ খেলেছেন।

নবির দুরন্ত ইনিংসে রানের পাহাড়ে জুকস

৩টি ছয় ও ১টি চারের সাহায্যে ২২ বলে ৩৫ রান করে নবি নটআউট থাকেন। নবির বিধ্বংসী ইনিংসে ভর করেই দল ১৭২ রানের পাহাড় গড়ে।

ব্যর্থ লিন

এই রান তাড়া করে নেমে সেন্ট কিটস দল শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়ে খেলায় নিয়ন্ত্রণ হারায়। ওপেনার ক্রিন লিনকে তুলে নিয়ে শুরুতে মহম্মদ নবি জোর ধাক্কা দেন। ১১ বলে ১৪ রান করে ফিরেছেন লিন। ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস ২০ বলে ২৯ যোগ করে ফিরে যান।

আশা জাগিয়েছিলেন রামদিন

উইকেটকিপার রামদিন একা হাতে কিটসকে ম্যাচ জেতানোর আশা জাগালেও হাফসেঞ্চুরির আগে উইকেট দিয়ে বসেন। জুকসের কিউয়ি পেসার কুগেলিনের শিকার হয়ে রামদিন ৪৬ রানে সাজঘরে ফিরে যেতে এরপর কিটস আর ম্যাচে ফিরতে পারেনি।

শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি কিটস

শেষ তিন ওভারে সেন্ট কিটসের দলের টার্গেট বেড়ে ৪৮ রানে পৌঁছয়। শেষ পর্যন্ত ম্যাচ হেরে বসে কিটস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কিটস ১৬২ রান গড়ে জয় থেকে ১০ রানে পিছিয়ে থেকে ম্যাচ হেরেছে। ম্যাচে ব্যাট হাতে ২২ বলে ৩৫ রান করার পাশাপাশি বলে ৪ ওভারে ১৭ রান খরচে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন জুকসের আফগান ক্রিকেটার মহম্মদ নবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+