সিপিএল ২০২০ : জামাইকাকে গুড়িয়ে ফাইনালে নাইট রাইডার্স, টানা ১১তম জয়ের নায়ক আকেয়াল

সিপিএল ২০২০ : জামাইকাকে গুড়িয়ে ফাইনালে নাইট রাইডার্স, টানা ১১তম জয়ের নায়ক আকেয়াল

টানা এগারো ম্যাচে জয়। সেই সঙ্গে জামাইকা তালাওয়াসকে কার্যত গুড়িয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে গিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ৩০ বল বাকি থাকতেই ৯ উইকেটে সেমিফাইনাল জিতেছেন কাইরন পোলার্ডরা। দুর্দান্ত অর্ধশতরান করেছেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার লেন্ডল সিমন্স।

সিপিএল ২০২০ : জামাইকাকে গুড়িয়ে ফাইনালে নাইট রাইডার্স, টানা ১১তম জয়ের নায়ক আকেয়াল

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সিপিএলের প্রথম সেমিফাইনালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক কাইরন পোলার্ড। সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণ হয়। নির্ধারিত ২০ ওভারে জামাইকা তালাওয়াসকে ১০৭ রানের বেশি তুলতে দেননি নাইট বোলাররা। ৭ উইকেট হারিয়ে ওই রানে পৌঁছতে পারে পরাজিত দল। ভয়ঙ্কর আন্দ্রে রাসেল এদিন মাত্র ২ রান করে সাজঘরে ফিরে যান। জামাইকার হয়ে সর্বাধিক ৪১ রান করেন বোনের।

শাহরুখ খানের শিবিরের হয়ে ৪ ওভার বল করে ১টি মেডেন দিয়ে ৩টি উইকেট নিয়েছেন আকেয়াল হুসেন। দুই উইকেট নিয়েছেন খারি পিয়েরে। একটি করে উইকেট নিয়েছেন সুনীল নারিন ও ফওয়াদ আহমেদ। ম্যাচে ৩.২৫ ইকোনমি রেটে বল করেছেন নারিন।

১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই সুনীল নারিনের উইকেট হারিয়ে ফেলে ত্রিনবাগো নাইট রাইডার্স। ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর লেন্ডল সিমন্স ও টিওন ওয়েবস্টেরের মধ্যে ৯৭ রানের অপরাজিত পার্টনারশিপ হয়। ৪৪ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন সিমন্স। ৪৩ বলে ৪৪ রান করেন ওয়েবস্টের। নাইট বোলার আকেয়াল হুসেনকে ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+