সিপিএল ২০২০ : সেন্ট কিটসের মুখোমুখি অপরাজেয় নাইট, সেন্ট লুসিয়া বনাম জামাইকা

সিপিএল ২০২০ : সেন্ট কিটসের মুখোমুখি অপরাজেয় নাইট, সেন্ট লুসিয়া বনাম জামাইকা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত অপরাজেয় নাইট রাইডার্স আজ ফের মাঠে নামছে। এবার তাদের প্রতিপক্ষ লাস্ট বয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। অন্য ম্যাচে সেন্ট লুসিয়া স্টারসের মুখোমুখি হচ্ছে জামাইকা তালাওয়াস। দুই ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

নাইট বনাম সেন্ট কিটস

নাইট বনাম সেন্ট কিটস

ধারেভারে ত্রিনবাগো নাইট রাইডার্স যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের থেকে অনেকটা এগিয়ে, তা মেনে নিতে কারও অসুবিধা নেই। কাইরন পোলার্ড, ডোয়েন ব্রাভো, সুনীল নারিন সম্বৃদ্ধ শাহরুখ খানের দল অল-রাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে টুর্নামেন্টে টানা ৯ ম্যাচ অপরাজিত রয়েছে। অন্যদিকে সিপিএলে সাত ম্যাচ হেরে যাওয়া সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে নামী ক্রিকেটাররা থাকলেও তাঁরা নিজেদের খ্যাতির প্রতি সুবিচার করতে পারেনি।

সেন্ট লুসিয়া বনাম জামাইকা

সেন্ট লুসিয়া বনাম জামাইকা

ড্যারেন স্যামি নেতৃত্বাধীন সেন্ট লুসিয়া স্টারস সিপিএলের চলতি মরশুমের অন্যতম সফল দল। আন্দ্রে ফ্লেচার, মহম্মদ নবি, রস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, কেসরিক উইলিয়ামস সম্বৃদ্ধ এই দল টুর্নামেন্টে বেশ ভালো ছন্দে রয়েছে। অন্যদিকে গত ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিরুদ্ধে হার হজম করা জামাইকা তালাওয়াসের আন্দ্রে রাসেল, কর্লোস ব্রাথওয়েট ও মুজিব-উর-রহমানের মতো ক্রিকেটাররা।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সমপরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট লুসিয়া স্টারস। ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার চতুর্থ স্থানে রয়েছে জামাইকা তালাওয়াস। সমপরিমাণ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

কোথায় ও কখন ম্যাচ

কোথায় ও কখন ম্যাচ

দুটি ম্যাচই ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় সেন্ট কিটসের মুখোমুখি হবে নাইট রাইডডার্স। পৌনে বারোটায় জামাইকা থালাওয়াসের মুখোমুখি হবে সেন্ট লুসিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+