সিপিএল ২০২০ : জ্যামাইকা তালাওয়াসের শক্তি, দুর্বলতা এক নজরে দেখে নেওয়া যাক
সিপিএল ২০২০ : জ্যামাইকা তালাওয়াসের শক্তি, দুর্বলতা এক নজরে দেখে নেওয়া যাক
দুই বারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াস এবারও চমকপ্রদ কিছু করার জন্য মুখিয়ে রয়েছে। সেই মতো দলও তৈরি রয়েছে তাদের। টুর্নামেন্টের প্রথম সংস্করণেই বাজিমাত করা এই দলের শক্তি, দুর্বলতা এবং দলের দিকে নজর ফেরানো যাক।

তালাওয়াসের শক্তি
জ্যামাইকা তালাওয়াসই একমাত্র দল, যারা ক্যারিবিয়ান লিগের এক ম্যাচ কেবল স্থানীয় ক্রিকেটারদের দিয়ে দল গড়ে বাজিমাত করেছিল। যদিও সেই দলে এখন বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। দেশি-বিদেশি ক্রিকেটারদের একটা অংশই এখন জ্যামাইকা তালাওয়াসের প্রধান শক্তি বলা চলে। আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, সন্দীপ লামিছানে, তাবারেজ শামসি তাঁদের মধ্যে অন্যতম। এই দলে ওশেন থমাসের মতো পেসারও রয়েছেন।

জ্যামাইকার দুর্বলতা
আন্দ্রে রাসেল ও কার্লোস ব্রাথওয়েটের ওপর অতিরিক্ত নির্ভরতাই দুই বারের সিপিএল চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াসের অন্যতম দুর্বলতা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্যদিকে দলের বোলিং বিভাগও সন্দীপ লামিছানে, তাবরেজ শামসি নির্ভর হওয়াকেও অশনি সঙ্কেত বলে মনে করা হচ্ছে।

জ্যামাইকা তালাওয়াস দল
আন্দ্রে রাসেল, সন্দীপ লামিছানে, কার্লোস ব্রাথওয়েট, রোভমান পাওয়েল, গ্লেন ফিলিপস, চাদউইক ওয়ালটন, ওশেন থমাস, আসিফ আলি, ফিডেল এডওয়ার্ডস, প্রেসটন ম্যাকসোয়েন, আন্দ্রে ম্যাককার্থি, নিকোলাস কিরটন, জেভর রয়্যাল, নক্রমাহ বোনের, ভিরাসামি পারমাউল, রিয়ান পারসাউদ, তাবরেজ শামসি।

কেমন হতে পারে ফল
খুব ভালো খেললে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শেষ চারে খেলতে দেখা যেতে পারে জ্যামাইকা তালাওয়াসকে। যদিও কাজটা সহজ নয় বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications