সিপিএল ২০২০ : সেন্ট লুসিয়াকে হারিয়ে সেকেন্ড বয় অ্যামাজন ওয়ারিয়র্স, নায়ক হেটমেয়ার

সিপিএল ২০২০ : সেন্ট লুসিয়াকে হারিয়ে সেকেন্ড বয় অ্যামাজন ওয়ারিয়র্স, নায়ক হেটমেয়ার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সেন্ট লুসিয়া স্টারসকে ৭ উইকেটে হারাল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সেই সঙ্গে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন ক্রিস গ্রিনরা। ৯ ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট ১০। অন্যদিকে এক ম্যাচ কম খেলে সমপরিমাণ পয়েন্ট নিয়েও কেবল রান রেটের নিরিখে এক ধাপ পিছিয়ে রয়েছেন ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া।

সিপিএল ২০২০ : সেন্ট লুসিয়াকে হারিয়ে সেকেন্ড বয় অ্যামাজন ওয়ারিয়র্স, নায়ক হেটমেয়ার

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে সেন্ট লুসিয়া স্টারস। সর্বাধিক ২৩ রান করেন জাভেলে গ্লেন। ২১ রান করেন রাহকিম কর্নওয়াল। ১৯ রান করেন আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জারদান। গায়ানা অ্যামাজনের হয়ে ২টি করে উইকেট নেন নবীন-উল-হক ও কেমো পল। ১টি করে উইকেট নেন কেভিন সিনক্লেয়ার, ইমরান তাহির ও রোমারিও শেফার্ড।

১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৫ রান করে আউট হন ব্রেন্ডন কিং। তবে চন্দ্রপল হেমরাজ ও নিকোলাস পুরানের সঙ্গে শিমরোন হেটমায়ারের পার্টনারশিপ ক্রিস গ্রিন শিবিরকে জয় এনে দেয়। ৩৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন হেটমেয়ার। ২৬ রান করেন হেমরাজ। সেন্ট লুসিয়ার হয়ে একটি করে উইকেট নেন স্কট কুগলেইজন, মহম্মদ নবি, জাভেলে গ্লেন। ম্যাচ সেরার পুরস্কার শিমরোন হেটমেয়ারকে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+