সিপিএলের দ্বিতীয় ম্যাচে জয়ের ছন্দের ফিরল জুকস, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বার্বাডোসের বিরুদ্ধে দুরন্ত জয়

সিপিএলের দ্বিতীয় ম্যাচে জয়ের ছন্দের ফিরল জুকস, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বার্বাডোসকে হারাল ৭ উইকেটে

জ্যামাইকা তালাওয়াস দলের বিরুদ্ধে হার দিয়ে সিপিএল ২০২০-র অভিযান শুরু করলেও জয়ের ছন্দে ফিরতে দেরি করল না সেন্ট লুসিয়া জুকস। লিগের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল ড্যারেন স্যামির দল।

বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচ বার্বাডোজ ট্রাইডেন্সকে ৭ উইকেটে হারিয়ে ২ পয়েন্ট তুলে নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে খাতা খুলল সেন্ট লুসিয়া জুকস।

সিপিএলের দ্বিতীয় ম্যাচে জয়ের ছন্দের ফিরল জুকস, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বার্বাডোসকে হারাল ৭ উইকেটে

টস জিতে বার্বাডোজ ট্রাইডেন্স ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। জবাবে স্যামির সেন্ট লুসিয়া ১৮.১ ওভারে বার্বাডোসকে ১৩১ রানে বেধে রাখে। ৭ উইকেট হারিয়ে বার্বাডোজ এই রান তুলতে পারে।

বার্বডোজ দলের হয়ে ওপেনিংয়ে সাই হোপ আশা জাগিয়েও ১৯ রান করে ফিরে যান। অপর ওপেনার জনসন চার্লস ১৯ বলে ৩৫ রানে ইনিংস খেলে স্কোরবোর্ড সচল রাখেন। মিডল অর্ডার অবশ্য আশাহত করেছে। কিউয়ি অলরাউন্ডার কোরি অ্যান্ডাসন মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক জেসন হোল্ডার ২৭ রান না জুড়লে বার্বাডোজের একশোর গণ্ডি ছাড়ানো কঠিন ছিল।

জুকসের হয়ে বল হাতে স্কট কুগেলিন ও রস্টন চেজ ২টি করে উইকেট নেন। জুকসের হয়ে অধিনায়ক স্যামি ৮ বোলার ব্যবহার করেন।

এরপর বৃষ্টির কারণে ১৮.১ ওভারেই ম্যাচ শেষ হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে বার্বডোজের ১৩১ রানের জবাবে জুকসের পরিবর্তিত টার্গেট দাঁড়ায় ৫ ওভারে ৪৭।

এই রান তাড়া করতে নেমে তিনটি চার হাঁকিয়ে রাহকিম কর্ণওয়েল দারুণ শুরু করেন। ৮ বলে ৩ টি চার হাঁকিয়ে ১৪ রান করে আউট হয়েছেন কর্ণওয়েল। বার্বাডোজের স্পিনার রাশিদ খান দ্রুত ২ উইকেট তুলে দিলও দলের হার বাঁচাতে পারেননি।৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জুকস ৫০ রান তুলে ৭ উইকেট ম্যাচ জিতে নেয়। ব্যাটে ১৫ রান ও বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচে সেরা জুকসের মহম্মদ নবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+