সিপিএল ২০২০: পঞ্চম জয়ের খোঁজে জুকস, প্রতিপক্ষ কারা? ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন জেনে নিন

সিপিএল ২০২০: পঞ্চম জয়ের খোঁজে জুকস, প্রতিপক্ষ কারা? ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন জেনে নিন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজ পঞ্চম জয়ের খোঁজে সেন্ট লুসিয়া জুকস। এবছর প্রথম ম্যাচটি হারার পর ড্যারেন স্যামির দল টানা তিনটি ম্যাচ জিতে দারুণভাবে লিগে ঘুরে দাঁড়ায়। এরপর ত্রিনবাগো নাইট রাইডার্স দলের বিরুদ্ধে একটি ম্যাচ হেরেছে। ফের গায়না আমাজন ওয়ারিয়র্স দলকে হারিয়ে শেষ ম্যাচে জয়ে ফিরেছে জুকস।

সিপিএল ২০২০: পঞ্চম জয়ের খোঁজে জুকস, প্রতিপক্ষ কারা? ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন জেনে নিন

সব মিলিয়ে ৬ ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে দল এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২০-র পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আজ পঞ্চম ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানে আরও জাঁকিয়ে বসতে চাইবে ক্লাব।

নিজেদের সাত নম্বর ম্যাচে আজ জুকসের প্রতিপক্ষ বার্বাডোস ট্রাইডেন্টস। পোর্ট অফ স্পেনে হতে চলা ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যে ৭.৩০ মিনিট থেকে টেন স্পোর্টস ২ চ্যানেলে ও হটস্টার অ্যাপে দেখা যাবে।

জুকস বনাম বার্বাডোস ট্রাইডেন্টস ম্যাচে দুই দলের মধ্যে জুকস জার্সিতে আফগান অলরাউন্ডার মহম্মদ নবির দিকে বিশেষ নজর থাকবে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত জুকস দলের হয়ে ব্যাট হাতে ১২০ রান ও বল হাতে ৯টি উইকেট নিয়েছেন নবি। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিরুদ্ধে ১৫ রান খরচে ৫ উইকেট এখনও পর্যন্ত নবির সেরা পারফর্ম্যান্স। এবছর এখনও পর্যন্ত তিনবার ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ নবি।

অন্যদিকে এদিনের দ্বিতীয় ম্যাচে ভারতীয় সময় ১১.৪৫ মিনিটে গায়না আমাজন ওয়ারিয়র্স, সেন্ট কিটস অ্যান্ড নেভিস দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+