'ওভারস্মার্ট' হার্দিক! কী এমন কাজ করলেন যাতে তাঁর বিরুদ্ধে দায়ের হবে এফআইআর

২০১৭ সালের শেষে বাবা অম্বেদকরকে নিয়ে হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। যার জেরে আদালত এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরে নির্দেশ দিয়েছে।

বিপাকে ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ জারি করা হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরে বাবা অম্বেদকর-কে নিয়ে টুইটারে বাবা অম্বেদকর-কে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এতে তিনি সমাজের একটি শ্রেণির মনোভাবে আঘাত দিয়েছেন বলেও অভিযোগ। মেঘওয়াল নামে এক ব্যক্তি হার্দিকের বিরুদ্ধে এই নিয়ে আদালতের শরণাপন্ন হন এবং এফআইআর দায়েরের অনুমতি চান।

আদালতের নির্দেশে বিপাকে হার্দিক, অস্বস্তিতে ভারতীয় ক্রিকেটার

মামলাকারী ডি আর মেগাওয়ালের অভিযোগ, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর হার্দিক তাঁর টুইটে শুধুমাত্র অম্বেদকরের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেননি, সেইসঙ্গে তাঁর জনগোষ্ঠীর লেকেরদের ভাবাবেগেও আঘাত করেছেন।

২০১৭ সালের শেষে টুইটার অ্য়াকাউন্টে হার্দিক লিখেছিলেন ,'কে এই অম্বেদকর??? যিনি ভারতীয় সংবিধানের খসড়া তৈরি করেছিলেন এবং ক্রস ল'নামে এক আইনও বানান অথবা যিনি সংরক্ষণ নামক ব্য়াধির জন্ম দিয়েছিলেন!'

মেগাওয়ালের দাবি তিনি রাজস্থানের ঝালোর জেলায় রাষ্ট্রীয় ভীম সেনার সদস্য। মঙ্গলবারই হার্দিককের টুইট নিয়ে আদাসতের দ্বারস্থ হন মেগাওয়াল। তিনি জানিয়েছেন জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায়র মাধ্যমে হার্দিকের বিতর্কিত টুইটি তাঁর সামনে আসে। তাঁর অভিযোগ, হার্দিকের মন্তব্য শুধু নিম্নমানের নয়, সেইসঙ্গে অম্বেদকরের মতো ব্যক্তিত্বকে তিনি অবমাননা করেছেন। ভারতীয় সংবিধানের মর্যাদাকেও হার্দিক নষ্ট করেছেন বলে অভিযোগ মেগাওয়ালের।

হার্দিক যা করেছেন তাতে তা গুরুতর অপরাধ এবং তাঁর কড়া শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মামলাকারী বি আর মেগাওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+