করোনার কারণে দিনভর ঘরবন্দি! কী করছেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকুলাম

করোনার কারণে দিনভর ঘরবন্দি! কী করছেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকুলাম

করোনার কারণে দিনভর ঘরবন্দি গোটা বিশ্ব। ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন প্রায় ৮ লক্ষ ছুঁতে চলেছে। সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৭ হাজারের বেশি মানুষ। এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে আইপিএল। সেকারণে গৃহবন্দি আইপিএলে কেকেআর ফ্র্যাঞ্চাইজির কোচ ব্রেন্ডন ম্যাকুলাম।

ফিটনেস নিয়ে সচেতন ম্যাকুলাম

ফিটনেস নিয়ে সচেতন ম্যাকুলাম

গৃহবন্দি থাকলেও ফিটনেস নিয়ে সচেতন নাইট কোচ। ইনস্টাগ্রামে নিজের শরীর চর্চার একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে ট্রেডমিলের সামনে দাঁড়িয়ে ছবি তুলে শরীর চর্চার কথা জানিয়েছেন ম্যাকুলাম।

প্রতিদিন ম্যাকুলামের রুটিন কী

প্রতিদিন ম্যাকুলামের রুটিন কী

প্রতিদিন শরীর চর্চা করার জন্য ম্যাকুলাম এখন নতুন রুটিনে মজেছেন। যেখানে ৯০টি সিট আপ, ১০০টি স্কোয়টস ছাড়াও পুস আপ করে ফিটনেস ওয়ার্কআউটগুলি ঝালিয়ে নিচ্ছেন।

ফিটনেস সচেতন ক্রিস গেইল

ফিটনেস সচেতন ক্রিস গেইল

শুধু ম্যাকুলামই নয়, তাঁর একসময়ের আইপিএল ফ্র্যাঞ্চাইজি সদস্য গৃহবন্দি ক্রিস গেইলও ফিটনেসে ঝুঁকেছেন। করোনার কারণে বাইরে বেরোনা অসম্ভব। এই পরিস্থিতিতে ঘরেই ইন্ডোর জিমে ওয়ার্কআউট করার ভিডিও পোস্ট করেছেন গেইল। এবার নিজের ফিটনেসের ছবি পোস্ট করলেন ম্যাকুলাম।

ধাওয়ান মজে ফিটনেসে

ধাওয়ান মজে ফিটনেসে

অন্যদিকে আইপিএল বন্ধ থাকায় ক্রিকেটে ফেরা এখন বহু সময়ের অপেক্ষা। চোট সারানোর পর এখন তাই মানসিক ও শারীরিকভাবে ফিট থাকতে বাড়ির গাছে দড়়ি ঝুলিয়ে ফিটনেস চর্চা করেছেন শিখর ধাওয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+