আইপিএলে ফের ধাক্কা,বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

আইপিএলে ফের করোনা থাবা। ইতিমধ্য চেন্নাই সুপার কিংস দলের দুই ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের শরীরে কোভিড ১৯ ভাইরাসের উপস্থিতি মিলেছে। এবার লিগের সঙ্গে যুক্ত একজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেল।

আইপিএলে ফের করোনা থাবা। ইতিমধ্য চেন্নাই সুপার কিংস দলের দুই ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের শরীরে করোনা কোভিড ১৯ ভাইরাসের উপস্থিতি মিলেছে। এবার লিগের সঙ্গে যুক্ত একজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেল।

আইপিএলে ফের ধাক্কা,বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

বাধা কাটিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু আইপিএল। তার আগে এই মুহূর্তে ক্রিকেটাররা আমিরশাহীর দুই শহর দুবাই ও আবুধাবির হোটেলে রয়েছেন। ৩০ অগাস্ট লিগের সম্প্রচারেরে জন্য ব্রডকাস্টার টিমের আমিরশাহী পৌঁছানোর কথা ছিল। সেজন্য স্টারের ব্রডকাস্টার টিমের সদস্যদের করোনা পরীক্ষা করা হলে, দলের একজনের করোনা কোভি়ড পরীক্ষার রিপোর্ট পসিটিভ এসেছে।

এরপরই তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রবিবার ব্রডকাস্টিং দলকে আমিরশাহী উড়ে যাওয়ার আগে আরও কিছুদিন ভারতে অপেক্ষা করতে বলা হয়েছে।

প্রসঙ্গত এর আগে চেন্নাই সুপার কিংস দলের দীপক চাহার ও ঋতুরাজ গাইকোয়াড় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। দলের ১২ জন স্টাফও কোভিড ভাইরাসের শিকার। দুবাই পৌঁছনোর পর দীপক চাহারকে এক ফ্যানের সঙ্গে আলিঙ্গন করতেও দেখা যায়। এরপর দীপক সতীর্থদের সঙ্গে হোটেলে ফেরেন।

ভিডিওতে দেখা যায় ফ্যানের সঙ্গে আলিঙ্গন সারার পর কিছু মুহূর্তের জন্যে দীপক টিমের মধ্য়ে দূরত্ববিধি মানেননি। এছা়ড়া বিমান সফরে একাধিকবার দীপক-রায়নাদের মুখে মাস্ক ছিল না।

আইপিএলের অন্য দলগুলি যেখানে পিপিই কিট পরে বিমান সফর করেছেন, সেখান চার্টার বিমানে দীপক চাহাররা ছবি তুলতে মাস্ক সরিয়ে ফেলেন। নিজেরাই আবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা নিয়ে ক্রিকেটমহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+