বান্ধবী নাতাসার কোয়ারেন্টাইন পার্টনার যখন হার্দিক, ছবিতে দেখুন দুজনের কেমিস্ট্রি

বান্ধবী নাতাসার কোয়ারেন্টাইন পার্টনার যখন হার্দিক, ছবিতে দেখুন দুজনের কেমিস্ট্রি

করোনার বিরুদ্ধে মোকাবিলায় ভারত জুড়ে লকডাউন।সরকারের পক্ষ থেকে করোনা বিপদ রুখতে ১৫ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। যারপরে দেশজুড়ে এখন স্তব্ধতা। লকডাউনের ফলও মিলছে হাতেনাত। ভারতে এখনও করোনা সংক্রমণের তৃতীয় স্টেজ রোখা গিয়েছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় স্টেজে ভারতে আক্রান্তের সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। মৃ্ত্যুর সংখ্যা ১৩। গৃহবন্দিই থাকাই যে একমাত্র উপায় পরিসংখ্যানই তা প্রমাণ দিচ্ছে। এই পরিস্থিতিতে এবার নিজেদের গৃহবন্দি জীবনের ছবি পোস্ট করলেন হার্দিক পান্ডিয়া-নাতাসা স্টানকোভিচ।

বান্ধবী নাতাসার কোয়ারেন্টাইন পার্টনার যখন হার্দিক

বান্ধবী নাতাসার কোয়ারেন্টাইন পার্টনার যখন হার্দিক

বলিউড অভিনেত্রী নাতাসা স্টানকোভিচ এই দুঃসময়ে বাগদত্তা হার্দিক পান্ডিয়াকে নিজের কোয়ারেন্টাইন পার্টনার বলে উল্লেখ করেছেন । শুধু তাই নয় হার্দিক ও পোষ্যের সঙ্গে অলস জীবন কাটানোর ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নাতাসা। গৃহবন্দি লাভ বার্ডের এই কেমেস্ট্রি নেটিজেনদের বেশ মনে ধরেছে।

হার্দিক-নাতাসার কেমিস্ট্রি

হার্দিক-নাতাসার কেমিস্ট্রি

উল্লেখ্য চলতি বছরের শুরুতে ক্রিকেটদুনিয়াকে চমক দিয়ে মডেল অভিনেত্রী নাতাসা স্টানকোভিচের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেন হার্দিক।

সমুদ্রবক্ষে নাতাসাকে হার্দিকের প্রেম নিবেদন

সমুদ্রবক্ষে নাতাসাকে হার্দিকের প্রেম নিবেদন

২০২০ সালের ১ জানুয়ারি দুবাইয়ে সমুদ্রবক্ষে বিসালবহুল অনুষ্ঠানে নাতাসাকে অভিনব কায়দায় আংটি উপহার করে হার্দিক প্রেম নিবেদন করেন। ভারতীয় ক্রিকেটে হার্দিকের কাছের বন্ধুদের কাছেও এই এনজেগমেন্ট নিয়ে কোনও আপডেট ছিল না।

বিরাট থেকে রাহুলদের প্রতিক্রিয়া

বিরাট থেকে রাহুলদের প্রতিক্রিয়া

বছর শুরুতে বান্ধবীর সঙ্গে হার্দিকের এমন এনজেগমেন্টে বিরাট থেকে লোকেশ রাহুল সবলেই অবাক হন। পরে ভারতীয় দলের সকলে হার্দিককে জীবনসঙ্গীর সঙ্গে নতুন জীবনের জন্যে শুভেচ্ছা জানান। এবার দেশজুড়ে করোনা সংক্রমণে যখন লকডাউন পরিস্থিতি, তখন বাগদত্তা হার্দিককে কোয়ারেন্টাইন পার্টনার বেছে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন স্টানকোভিচ।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+