করোনায় সাবধান বিসিসিআই: কাল থেকে বন্ধ অফিস, বিকল্প কী জেনে নিন

করোনার কোপে বিসিসিআই: কাল থেকে বন্ধ অফিস, বিকল্প কী জেনে নিন

করোনা থেকে বাঁচতে কাল থেকে বন্ধ বিসিসিআইয়ের সদর দপ্তর। সোমবার এমনটাই নির্দেশ দেওয়া হল। বিশ্বজুড়ে এখন করোনা ভাইরাস মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের মৃত্যের সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়েছে। ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত একশোর উপর মানুষ। সম্প্রতি উত্তরপ্রদেশে করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। ভারতে মৃতের সংখ্যা ২। ফ্যানেদের স্বার্থের সঙ্গে আপোস নয়, এই বার্তায় এখন স্থগিত আইপিএল। এবার বন্ধ হচ্ছে বিসিসিআই সদর দপ্তর।

কবে থেকে বন্ধ বিসিসিআই হেড কোয়ার্টার

কবে থেকে বন্ধ বিসিসিআই হেড কোয়ার্টার

মঙ্গলবার থেকে বোর্ডের হেড কোয়ার্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে অফিস স্টাফদের ওয়ার্ক ফর্ম হোম মাধ্য়মে কাজ করতে বলা হয়েছে।

স্বাস্থ্যের সঙ্গে কোনও আপোস নয় বার্তা বোর্ডের

স্বাস্থ্যের সঙ্গে কোনও আপোস নয় বার্তা বোর্ডের

জানা গিয়েছে, আর পাঁচটা অফিসের মতো এই মুহূর্তে বোর্ডের সদর দপ্তরের অফিস কর্মীরাই করোনা থেকে নিরাপদে থাকতে ঘর থেকে কাজ করার জন্য় আবেদন জানিয়েছিলেন। উল্লেখ্য এই মুহূর্তে বোর্ডের ক্রিকেট সংক্রান্ত সমস্ত কাজ স্থগিত রয়েছে। বোর্ডের পক্ষ থেকে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় আগেই জানিয়েছেন, 'স্বাস্থ্যের সঙ্গে কোনও আপোস করা হবে না।' এরপর শনিবার ফ্রাঞ্চাইজিদের সঙ্গে সৌরভ বৈঠক করেন। সেই বৈঠকে ফ্র্যাঞ্চাইজিদের করোনার ভয়াবহতা নিয়ে বোঝানো হয়।

এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের কী কী টুর্নামেন্ট স্থগিত হয়েছে

এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের কী কী টুর্নামেন্ট স্থগিত হয়েছে

১৩ তম আইপিএলের আসর ১৫ এপিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। ২৯ মার্চ আইপিএল ২০২০ শুরু হওয়ার কথা ছিল। ঘরোয়া টুর্নামেন্টে ইরানি কাপ ও উইমেন্স চ্যালেঞ্জার্স ট্রফি স্থগিত ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে কী কী টুর্নামেন্ট স্থগিত

আন্তর্জাতিক ক্রিকেটে কী কী টুর্নামেন্ট স্থগিত

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর সিরিজের বাকি দুই ম্যাচ স্থগিত ঘোষণা করে তা পুনরায় নতুন সূচিতে খেলা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে ওডিআই সিরিজের অবশিষ্ট দুই ম্যাচও করোনার প্রাদুর্ভাবের কারণে স্থগিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+