ভারতীয় এক নাগরিকের জন্য করোনার করাল গ্রাসে পড়তে পারে দক্ষিণ আফ্রিকা দল

ভারতীয় এক নাগরিকের জন্য করোনার করাল গ্রাসে পড়তে পারে দক্ষিণ আফ্রিকা দল

করোনার করাল গ্রাসে কাঁপছে বিশ্ব। ভারতে এখন করোনা থাবার তৃতীয় সপ্তাহ চলছে। যেখানে শনিবার রাত পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫। এই পরিস্থিতিতে ভারতীয় এক নাগরিকের জন্য করোনার করাল গ্রাসে পড়তে পারে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল।

করোনায় আক্রান্ত বলিউড গায়িকা

করোনায় আক্রান্ত বলিউড গায়িকা

বিদেশ ফেরত ভারতীয় গায়িকা কনিকা কাপুর করোনায় আক্রান্ত হয়েছেন। লন্ডন থেকে ১১মার্চ তিনি দেশে ফেরেন। বলিউডের এই গায়িকা লখনউতে পরবর্তী সময়ে একটি পার্টি করেন বলেও জানা যায়। সেই পার্টিতে ভারতীয় কিছু নেতা-আমলারাও উপস্থিত ছিলেন। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার কনিকার করোনা আক্রান্তের রিপোর্ট পসিটিভ আসে। এই পরিস্থিতিতে কনিকা কাপুর এখন অবশ্য ডাক্তারদের অধীনে চিকিৎসারত রয়েছেন।

কীভাবে সমস্যায় পড়তে পারে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল

কীভাবে সমস্যায় পড়তে পারে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল

ভারতীয় নাগরিক করিনা কাপুরের জন্য দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল সমস্যয়া পড়তে পারে। জানা যাচ্ছে, বিদেশ থেকে ভারতে ফিরে কনিকা যে হোটেলে ছিলেন, সেই একই হোটেলে সফরকারী দক্ষিণ আফ্রিকান দল ছিল। প্রোটিয়া দল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছে। সেক্ষেত্রে কনিকার কারণে প্রোটিয়া দলের করোনা সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়ে গেল।

কনিকা হোটেল কতদিন ছিলেন

কনিকা হোটেল কতদিন ছিলেন

ভারতে এসে ১৪ থেকে ১৬ মার্চ কনিকা লখনউয়ের হোটেলে ছিলেন। ভারত সফরে এসে ধর্মশালায় প্রথম ওডিআই ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল লখনউয়ে ঐ হোটেলেই ছিল। সেখান থেকে গত সপ্তাহে সোমবার দল কলকাতায় আসে। এরপর মঙ্গলবার কলকাতা বিমান বন্দর থেকে প্রোটিয়া ক্রিকেট দল দেশের বিমান ধরেন। এই বিষয়ে কনিকা হোটেলের লবিতে কার কার সঙ্গে দেখা করেছেন, ঠিক কতক্ষণ লবিতে ছিলেন, ভিডিও ফুটেজে এই সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

স্থগিত ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

স্থগিত ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

করোনার কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজে শেষ দুই ম্যাচ স্থগিত হয়েছে। করোনার প্রভাব থেকে মুক্তি মিললে পরবর্তী সময়ে ফের ইন্দো-প্রোটিয়া সিরিজের অবশিষ্ট দুই ম্যাচের সূচি ঘোষণা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+